শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নেত্রকোনার দুর্গাপুরে গারোদের ওয়ানগালা উৎসব পালিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩

নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি আয়োজিত ২দিন ব্যাপি গারো সম্প্রদায়ের ওয়ানগালা উৎসব শেষ হয়েছে। সোমবার বিকেলে সমাপনি অনুষ্ঠান উদ্বোধন করেন স্থানীয় এমপি মানু মজুমদার। এতে প্রধান অতিথি ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি। উদ্বোধন শেষে একাডেমি মিলনায়তনে, স্থানীয় সরকার নেত্রকোনা এর উপ-পরিচালক জিয়া আহমেদ সুমন এর সভাপতিত্বে, নৃত্য শিক্ষিকা মালা মার্ত্থা আরেং এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক গীতিকার সুজন হাজং। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও প্রতিরোদযোদ্ধা এড. অসিত কুমার সরকার সজল, জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদ, দুর্গাপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মাওঃ আব্দুস সালাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নেত্রকোনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মানিক, উপজেলা আ‘লীগের সভাপতি ওসমান গণি তালুকদার, ডনবস্কো স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রুমন রাংসা, সহকারী কমিশনার (ভুমি) মো. আরিফুল ইসলাম, আদিবাসী লেখক ও গবেষক নেতা রেভাঃ মনিন্দ্র নাথ মারাক, সাবেক পরিচালক স্বপন হাজং, আদিবাসী নেতা গীলবার্ট চিচাম, কবি মতেন্দ্র মানখিন, বথুয়েল চিসিম, বিপুল হাজং প্রমুখ। বক্তার বলেন, বর্তমান সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, পরিচর্যা, বিকাশ ও উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান গুলোকে আরো উন্নত করার পরিকল্পনাও রয়েছে। এগুলোর মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর সংস্কৃতি চর্চার পৃষ্ঠপোষকতা করা হবে। ওয়ানগালা মানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নবান্ন উৎসব। এ উৎসবের মধ্য দিয়ে সৃষ্টিকর্তাকে তারা ধন্যবাদ জ্ঞাপন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে কৃষিভিত্তিক প্রভাব কিভাবে তাদের আলোকিত করে তা প্রকাশ করা হয়। তাদের ঐতিহ্য ধরে রাখতে অত্র একাডেমি প্রতি বছর ওয়ানগালা উৎসবের আয়োজন করে থাকে। আলোচনা শেষে, গারো সম্প্রদায়ের কৃষ্টি তুলে ধরে বিভিন্ন এলাকা থেকে আগত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক দল সংগীত পরিবেশন করে এবং বিশিষ্ট পপ সংগীত শিল্পী মেহরীন মাহমুদ সংগীত পরিবেশন করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com