রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফুলবাড়ী বাজারের সড়কে যানজট এখন নিত্যদিনের সঙ্গী, ভোগান্তিতে পথচারীরা

মাহবুব রহমান সুমন ফুলবাড়ী (কুড়িগ্রাম) :
  • আপডেট সময় বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদরে কোথাও কোন সিএনজি ও অটোবাইকে ওঠা-নামার জন্য নির্দিষ্ট কোনো স্ট্যান্ড না থাকায় ব্যস্ততম সড়কেই গাড়িগুলো রাখা হচ্ছে। ঐ সব চালকরা যত্রতত্র ভাবে গাড়ী পার্কিং করায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ফলে উপজেলা সদরের পুরো শহর জুড়ে যানজটের সৃষ্টি হচ্ছে। আবার মাঝে-মধ্যেই ঘটছে দুর্ঘটনা। অন্য দিকে ঢাকাগামী নাইটকোচ রাখার নির্দিষ্ট কোন স্থান না থাকায় প্রধান সড়কেই রাখা হচ্ছে নাইটকোচ গুলো। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ পথচারীরা। এ যেন দেখার কেউ নেই। সরেজমিনে দেখা গেছে, উপজেলা শহরের তিনকোণামোড় (জিরোপয়েন্ট) থেকে কলেজ মোড় হয়ে সোনালী ব্যাংক, অপর দিকে উপজেলা গেট এবং খাদ্য গুদাম পর্যন্ত যাতায়তের প্রধান সড়কের দুই পাশে রাখা হয়েছে অটোরিকশা,সিএনজি ,অটোবাইকসহ বিভিন্ন ধরনের যানবাহন। প্রতিদিনেই ব্যস্ততম রাস্তার মধ্যেই যাত্রী ওঠানামা তাদের নিত্য দিনের সঙ্গী। জাহাঙ্গীর আলম, মাইদুল ইসলাম ,নুর ইসলাম নুরুসহ একাধিক ভুক্তভোগী জানান, জরুলী প্রয়োজনে কাছে ও দূরের হাজার হাজার মানুষ প্রতিদিন উপজেলা সদরে আসে। সদরে নিদ্রিষ্ট করে কোন বাসস্ট্যান্ড, সিএনজি ও অটোবাইকের স্ট্যান্ড না থাকায় এভাবেই রাস্তার ওপরেই সব ধরনের যানবাহন ইচ্ছেমতো রেখে যাত্রী ওঠা নামাসহ রাস্তার ওপর ঘন্টার পর ঘন্টা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র উঠানো কিংবা নামানো হয়। এতে করে দীর্ঘ যানজট লেগেই থাকে। অটোচালক জোবাইদুল হক , আমিনুল ইসলাম ও বাবু মিয়াসহ একাধিক চালক জানান, উপজেলা শহরে নির্দিষ্ট বাসস্ট্যান্ড ও সিএনজি-অটোবাইকের গ্যারেজ না থাকায় তারা বাধ্য হয়ে সড়কের ওপর গাড়ি রেখে যাত্রী উঠা নামা করছেন। উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান জানান,আইন শৃংখলা মিটিংয়ে বাসস্ট্যান্ড ও সিএনজি- অটোবাইক গ্যারেজের বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা করা হয়েছে। এর জন্য নির্দিষ্ট জায়গা খোঁজা হচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com