শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিবিএস’র বস্তুনিষ্ঠ তথ্য-উপাত্ত সরকারের উন্নয়ন কার্যক্রমকে আরো গতিশীল করবে : রাষ্ট্রপতি

বাসস:
  • আপডেট সময় সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ বলেছেন, দেশের কার্যকর উন্নয়ন পরিকল্পনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বস্তুনিষ্ঠ ও সময়োচিত তথ্য-উপাত্ত সরকারের সার্বিক উন্নয়ন কার্যক্রমকে আরো গতিশীল করবে। তিনি ‘জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৩’ উপলক্ষ্যে গতকাল এক বাণীতে এ কথা বলেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন ‘পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ’ এবং ‘বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র যৌথভাবে আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) ‘জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৩’ পালনের উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বিবিএস ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে তথ্য সংগ্রহ, সংকলন ও প্রকাশের মাধ্যমে সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ও সমৃদ্ধ সোনার বাংলা গঠনের প্রচেষ্টা ত্বরান্বিত করতে পারে। এর পরিপ্রেক্ষিতে এ দিবসের এবারের প্রতিপাদ্য ‘পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন’ যথার্থ হয়েছে বলেও তিনি মনে করেন। আবদুল হামিদ বলেন,স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের আর্থসামাজিক উন্নয়নে যথাযথ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে সঠিক ও নির্ভরযোগ্য পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা নিশ্চিতের লক্ষ্যে ১৯৭৪ সালে একটি স্বতন্ত্র সংস্থা হিসেবে বিবিএস প্রতিষ্ঠা করেন।
তিনি জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে জাতীয় পরিসংখ্যান সংস্থা হিসেবে বিবিএস দেশের জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে নীতি নির্ধারণ, উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে সময়োপযোগী ও নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ’র টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) ২০৩০’র জন্য বিভিন্ন সূচক পরিমাপ, সরকারের ‘রূপকল্প ২০৪১’, পঞ্চ-বার্ষিক পরিকল্পনা, ২০৩১ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের দেশে রূপান্তর, সামাজিক ও অর্থনৈতিক জরিপ ও শুমারি পরিচালনাসহ দারিদ্র্য নিরসনের লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য উপাত্ত সরবরাহের গুরুত্ব অপরিসীম। দেশের কার্যকর উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও লক্ষ্যমাত্রা অর্জনে বিবিএস’র বস্তুনিষ্ঠ ও সময়োচিত তথ্য-উপাত্ত সরকারের সার্বিক উন্নয়ন কার্যক্রমকে আরো গতিশীল করবে- এটাই সকলের প্রত্যাশা। তিনি ‘জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৩’র সার্বিক সাফল্য কামনা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com