শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নওগাঁয় মরহুম জননেতা আব্দুল জলিলের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত

মোশারফ হোসেন জুয়েল নওগাঁ :
  • আপডেট সময় সোমবার, ৬ মার্চ, ২০২৩

নওগাঁয় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন,কবর জিয়ারত এবং কোরানখানির মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক বাণিজ্যমন্ত্রী প্রয়াত নেতা মরহুম আব্দুল জলিলের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সোমবার সকাল সাড়ে ১০টায় থেকে শহরের চকপ্রাণ এলাকায় প্রয়াত নেতা আব্দুল জলিলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। প্রয়াত নেতা আব্দুল জলিলের পুত্র সদর আসনের এমপি ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন বেলা ১১টায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাবার কবরে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মলকৃষ্ণ সাহা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাকিল আহম্মেদ বাদল, সিনিয়ির সহ-সভাপতি আব্দুল খালেক, নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, সদর থানা আওয়ামীলীগের সভাপতি মাহবুবুল হক কমল, সাধারন সম্পাদক রেজাউল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি দেওয়ান ছেকার আহম্মেদ শিষান, সাধারন সম্পাদক নাছিম আহম্মেদ সহ বিভিন্ন পর্যায়ে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে নওগাঁ জেলা যুবলীগ, জেলা মহিলা আওয়ামীলীগ, জেলা শ্রমিকলীগ, জেলা ছাত্রলীগ, জেলা স্বেচ্ছাসেবলীগ এবং এসব সংগঠনের সদর উপজেলা কমিটি, পৌর কমিটি এবং সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন কমিটির পক্ষ থেকে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর তাঁর কবরে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। উল্লেখ্য আব্দুল জলিল ২০১৩ সালের ৬ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com