শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিরি-এ বর্ষসেরা খেলোয়াড় নাপোলির কাভিচা

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৪ জুন, ২০২৩

নাপোলিকে শিরোপা উপহার দেয়া উইঙ্গার কাভিচা কাভারাটখেলিয়া এবারের সিরি-এ মৌসুমের বর্ষসেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন। আজ রোববার মৌসুমের শেষ দিনে ঘরের মাঠে সাম্পদোরিয়াকে আতিথ্য দিবে চ্যাম্পিয়ন নাপোলি। এই ম্যাচের আগে কাভারাটখেলিয়ার হাতে বর্ষসেরার ট্রফি তুলে দেয়া হবে। একইসাথে বর্ষসেরা কোচ হিসেবে নাপোলির লুসিয়ানো স্পালেত্তিও পুরস্কার গ্রহণ করবেন। ম্যাচ শেষে নাপোলির হাতে বহুল আকাঙ্ক্ষিত লিগ শিরোপা ট্রফিও হস্তান্তর করা হবে। পাঁচ ম্যাচ হাতে রেখেই এবারের আসরে শিরোপা নিশ্চিত করেছে দূরন্ত ফর্মে থাকা নাপোলি।
জর্জিয়ান ক্লাব ডিনামো বাটুমি থেকে ১০ মিলিয়ন ইউরোর বিনিময়ে এ মৌসুমে নাপোলিতে যোগ দেয়ার সময় কাভারাটখেলিয়া খুব একটা পরিচিত মুখ ছিলেন না। কিন্তু ৩৩ বছরে প্রথমবারের মত নাপোলির সিরি-এ শিরোপা জয়ে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন ২২ বছর বয়সী এই জর্জিয়ান ফরোয়ার্ড। এমনকি কেউ কেউ নাপোলি লিজেন্ড দিয়েগো ম্যারাডোনার নামে তার ডাক নাম দিয়েছে ‘কাভারাডোনা’। ম্যারাডোনার নেতৃত্বে ক্লাব ইতিহাসে আগের দু’টি লিগ শিরোপা জয় করেছিল নাপোলি।
সিরি-এ প্রধান নির্বাহী লুইগি ডি সিয়েরভো বলেছেন, ‘নাপোলিকে অভিনন্দন ইতালিতে এমন একজন প্রতিভা নিয়ে আসার জন্য। যে কিনা প্রথম ম্যাচ থেকেই নিজের যোগ্যতার প্রমাণ রেখেছে। এবারের লিগে কাভিচার প্রভাব দুর্দান্ত ছিল। ১২ গোল ও ১০ এ্যাসিস্টে নাপোলিকে তিনি শিরোপা উপহার দিয়েছেন। এর মাধ্যমে নাপোলির সমর্থকদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com