মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম ::
র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ট্রাম্পের সামনে উভয় সংকট গুগল ক্রোমে ‘জিরো ডে অ্যালার্ট’ ঈদে দীপ্ত প্লেতে নতুন সংযোজন ১ থেকে ৩ মিনিটের নাটক লাইলাতুল কদর উম্মতে মুহাম্মাদির মর্যাদার প্রতীক একেকটি খাল, একেকটির গ্রামের প্রাণ-আমান উল্লাহ আমান খাল খননে দেশের কৃষি শস্যপণ্য উৎপাদনে বিরাট ভূমিকা পালন করে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর এমপি কালীগঞ্জ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল

মনোহরদীতে সামাজিক দূরত্ব না মানায় জরিমানা

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ৬ এপ্রিল, ২০২০

করোনাভাইরাস (কোভিড -১৯) সংক্রমণ প্রতিরোধের অংশ হিসেবে সামাজিক দূরত্ব না মানায় ৫ টি মামলায় ১০ হাজার আটশত টাকা জরিমানা করা হয়। রোববার ৫ মার্চ নরসিংদীর মনোহরদীতে জনসমাগম রোধ, হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিবর্গ সঠিকভাবে সরকারি আদেশ প্রতিপালন করছে কিনা, দোকান বন্ধরাখা এবং বাজারে জিনিষপত্রের দাম ঠিক রাখা হচ্ছে কিনা নানবিধ বিষয়ে তদারকি করা হয়। এসময় সামাজিক দূরত্ব না মানায় ৫ টি মামলায় মোবাইল কোর্টেও মাধ্যমে ১০ হাজার আটশত টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হাসান।
নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর অনুমতিক্রমে মনোহরদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমুর সার্বিক তত্ত্বাবধানে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হাসান এর নেতৃত্বে মনোহরদী থানা পুলিশকে সাথে নিয়ে মনোহরদী, শুকুন্দী ও হাতিরদিয়ায় বিভিন্ন জনসমাগম হয় এরকম জায়গাসমূহ পরিদর্শন করা হয়। এসব এলাকায় হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিবর্গ সঠিকভাবে সরকারি আদেশ প্রতিপালন করছে কিনা, ঘরের বাইরে অপ্রয়োজনে ঘুরাফেরা না করা ও সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা, যেসব দোকান বন্ধ রাখার নির্দেশ আছে তারা তা মানছে কিনা, বাজারের দাম ঠিক রাখসহ নানাবিধ বিষয়ে তদারকি করা হয় ও আইনানুগ দিকটি বাস্তবায়নের জন্যে মনিটরিং করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হাসান বলেন, সামাজিক দূরত্ব না মানায় ও সংক্রামক ব্যাধি বিস্তারে অবহেলাজনিত কারণে বাংলাদেশ দন্ডবিধি ২৬৯ ধারায় ৫ টি মামলায় মোট ১০ হাজার আটশত টাকা জড়িমানা করা হয়। মাত্র ২ সপ্তাহ বাসায় থেকে আমাদেরকে সহযোগিতা করুন। আপনারা বাসায় থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন, সরকার সবসময় আপনার পাশে আছে।
এ সময় উপজেলা ও (ভূমি) প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও এক্সিকিউটিভ কোর্টের পেশকার মহোদয় উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com