শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জগন্নাথপুরে কোরবানির পশুর হাটে কেনা-বেচা শুরু

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :
  • আপডেট সময় রবিবার, ১৮ জুন, ২০২৩

সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর হাটে কেনা-বেচা শুরু হয়েছে। উপজেলার বিভিন্ন হাট-বাজারে এখন শুরু হয়েছে কোরবানির পশুর হাট। আগামী ২৯ জুন ঈদুল আযহা পালিত হবে। হাট-বাজারে দেশি গরুর সন্ধানে ছুটে বেড়াচ্ছেন ক্রেতারা। দেশে থাকা আত্মিয়স্বজনরা কোরবানির পশুর গরু পছন্দ হলেই মোবাইলের মাধ্যমে ছবি তুলে ফেসবুকের ম্যাসেঞ্জার ও ওয়াটসঅ্যাপে প্রবাসে থাকা অন্যান্য সদস্যদের কাছে প্রেরণ করে দিচ্ছেন তারা। আর পরিবারের সদস্যদের যে গরুটি সবার কাছে পছন্দ সেটিই তারা ক্রয় করছেন। উপজেলার বিভিন্ন হাট বাজারে এখনও জমে উঠেনি কোরবানির পশুর হাট। আবার অনেকেই নিজেদের পশু বিক্রয় করার জন্য নিজ নিজ ফেসবুকে পশুর ছবি পোষ্ট করছেন। উপজেলার বিভিন্ন বাজারে প্রচুর গরু আসছে। কিন্তু কেনা-বেচা একবারেই কম। বিদেশি গরুর চেয়ে দেশি গরু বেশি চাহিদা। তবে বাজারে গরু আসলেও ক্রেতার সংখ্যা কম। জানাগেছে, ভারত থেকে গরু না আসা এবং গো-খাদ্যের দাম বেশি হওয়ায় এবার গরুর দাম চড়া।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com