বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বেতন ও ঈদ বোনাসের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের মহাসড়ক অবরোধ

বশির আলম (টঙ্গী) গাজীপুর :
  • আপডেট সময় সোমবার, ১৯ জুন, ২০২৩

টঙ্গীতে বেতন ও ঈদ বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (১৯ জুন) সকাল সাড়ে ৮টায় টঙ্গী হোসেন মার্কেট এলাকার বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড নামক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।পরে পুলিশের অনুরোধে প্রায় ঘণ্টাব্যাপী এ অবরোধ তুলে নিয়ে কারখানায় ফিরে যান শ্রমিকরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।কারখানা সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে কারখানার শ্রমিকরা চলতি জুন মাসের বেতন ও ঈদ বোনাসের টাকা পরিশোধের তারিখ ঘোষণা করার দাবি জানান কারখানা কর্তৃপক্ষের কাছে। কিন্তু কয়েকদিন পেরিয়ে গেলেও বেতন-বোনাসের টাকা পরিশোধের নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি। প্রতিদিনের মতো সোমবার সকালেও শ্রমিকরা কারখানায় কাজে যোগ দেন। পরে ফের কারখানা কর্তৃপক্ষের কাছে গেলে শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে মহাসড়কে অবস্থান নেন। কারখানা মালিক ইকবাল হোসেন বলেন, ‘শ্রমিকরা কারখানায় কোনো ভাঙচুর করেনি। তবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়েছিল। পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে কারখানায় ফিরিয়ে নিয়ে এসেছে।আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলছি। কয়েক দিনের মধ্যে চলতি জুন মাসের বেতন ও ঈদ বোনাস পরিশোধ করা হবে। ’গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. ওসমান গণি বলেন, ‘বিক্ষুব্ধ শ্রমিকদের সড়কে থেকে সরিয়ে কারখানায় ফিরিয়ে আনা হয়েছে। শ্রমিক ও কারখানা মালিকের সঙ্গে কথা বলছি। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com