রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাগেরহাটে শিশু খাদ্যসহ বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ

বাগেরহাট অফিস :
  • আপডেট সময় সোমবার, ৩ জুলাই, ২০২৩

বাগেরহাটে শিশু খাদ্যসহ দেশের নামি-দামি কোম্পানীর নকল আমের জুস, ট্যাংক, বিড়ি, গুলসহ বিপুল পরিমান নকল পণ্য জব্দ করা হয়েছে। সোমবার (০৩ জুলাই) দুপুরে বাগেরহাট সদর উপজেলার চিতলী-বৈটপুর এলাকায় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব-৬ এর যৌথ অভিযানে এসব পণ্য জব্দ করা হয়। এসময় গোডাউন ও দোকান মালিক চিতলি-বৈটপুর এলাকার বাসিন্দা আলামিন শেখ বাবু পালিয়ে গেলেও তার দোকান ও গোডাউনে থাকা দুই কর্মচারীকে দুই লাখ টাকা জরিমানা ও গোডাউনটি সিলগালা করে দেয়া হয়। পরে জব্দকৃত নকল পণ্য সাধারনের সামনে ধ্বংস করা হয়। এ সময় র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মোঃ বদরুদ্দোজা, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান, বাগেরহাট জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুস সালাম তরফদারসহ পুলিশ ও র‌্যাব-৬ এর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, সম্প্রতি দেশের নামি-দামি কোম্পানীর নকল পন্য বাগেরহাটের বিভিন্ন বাজারে দেখা যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে প্রথমে চিতলি-বৈটপুর এলাকার বাসিন্দা আলামিন শেখ বাবু দোকানে অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে দোকান ও গোডাউন মালিক বাবু পালিয়ে যায়। পরে তার দোকানে থাকা দুই কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করলে তারা গোডাউনের তথ্য দেয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী গোডাউনে থাকা প্রায় অর্ধশতাধিক নকল পণ্য পাওয়া যায়্। এ সময় দুই কর্মচারীকে দুই লাখ টাকা জরিমানা ও গোডাউনটি সিলগালা করে দেয়া হয়। পরে শিশু খাদ্যসহ প্রায় অর্ধশতাধিক নকল পণ্য ধ্বংস করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com