বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সরকারের একদলীয় রাষ্ট্র কায়েমের সাধ কোনোদিন পূরণ হবে না : মির্জা ফখরুল

শাহজাজান সাজু:
  • আপডেট সময় শনিবার, ২২ জুলাই, ২০২৩

বর্তমান সরকার দেশে বিরোধীদলহীন নিষ্ঠুর একদলীয় রাষ্ট্র কায়েমে বদ্ধপরিকর বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তবে তাদের এই সাধ কোনোদিন পূরণ হবে না।
গতকাল শুক্রবার (২১ জুলাই) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। নুরুল হক নুরুর নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে তালা লাগিয়ে দেয়াসহ ভবনে প্রবেশের সময় পুলিশ নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে অন্তত ৩০ জনকে আহত করে।
পুলিশের বেধড়ক লাঠিচার্জে নুরুল হক নুরসহ আহত নেতৃবৃন্দ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মির্জা ফখরুল।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘৩০ ডিসেম্বরের মধ্যরাতের মহাভোট ডাকাতির নির্বাচনের পর বর্তমান সরকারের দুঃশাসন আরো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। সরকার দেশকে বিরোধী দলশূন্য করতে এখন মাঠে নেমেছে। আর এজন্য বিরোধী দলের নেতাকর্মী এবং প্রতিবাদী জনগণের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়ে দেশব্যাপী আতঙ্কের বিস্তার ঘটাচ্ছে, যাতে সরকারের দুঃশাসনের বিরুদ্ধে কেউ সমালোচনা করতে সাহসী না হয়। নুরুল হক নুরুর নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে ভবনের মালিকপক্ষ কর্তৃক তালা লাগিয়ে দেয়াসহ ভবনে প্রবেশের সময় পুলিশ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে কমপক্ষে ৩০ জন নেতাকর্মীকে আহত করার ঘটনায় আবারো প্রমাণিত হলো বর্তমান স্বৈরশাহী দেশে বিরোধীদলহীন নিষ্ঠুর একদলীয় রাষ্ট্র কায়েমে বদ্ধপরিকর। তবে তাদের এই সাধ কোনোদিন পূরণ হবে না। বাংলাদেশের মানুষ গণতন্ত্রপ্রিয় মানুষ, তারা বহু মত, পথ ও বিশ্বাসের ঐতিহ্যকে কখনোই ধূলিস্যাৎ হতে দিবে না।’ নুরুল হক নুরুর কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ করাসহ পুলিশী হামলার কাপুরুষোচিত ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আহত নেতৃবৃন্দের আশু সুস্থতা কামনা করেন বিএনপি মহাসচিব।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com