শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কোষ্ঠকাঠিন্য দূর করে লতি, আছে আরও উপকারিতা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

বাঙালি বাড়িতে রান্না হওয়া হরেক পদের মধ্যে কচুর লতি একটি। ইংরেজিতে একে Arum Lobe বলে। তবে অনেকেই ঝামেলা হবে বলে এটি রান্না করতে চান না। এর পেছনে যথেষ্ট কারণও রয়েছে। কচুর লতি খেলে গলায় চুলকানি হয়।
আসলে কচুর লতিতে থাকা অক্সালেটের কারণেই এমনটা হয়। কচুর লতির তরকারিতে অল্প লেবুর রস মেশালে এই সমস্যা একেবারে কেটে যায়। অনেকের আবার কচুর লতির কথা শুনলেই জিভে জল চলে আসে। চিংড়ি বা ইলিশ দিয়ে রান্না করা লতি খেলে জমে যায় দুপুরের খাওয়া।
তবে কচুর লতি কেবল সুস্বাদু নয়, এর অনেক উপকারিতাও আছে। চলুন জেনে নিই কচুর লতি খেলে কী কী উপকার মিলবে-
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
কচুর লতিতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। যা প্রতিরোধ রোগ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়াও এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। যা হাড় শক্ত করে এবং চুলপড়া রোধ করে।
কোষ্ঠকাঠিন্য দূর করে
কচুর লতিতে প্রচুর পরিমাণ ডায়াটারি ফাইবার বা আঁশ থাকে। যা খাবার হজমে সাহায্য করে। তাই কচুর লতি খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। কচুর লতিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা সংক্রামক রোগ থেকে দূরে রাখে।
শরীর আর্দ্র রাখে
নিয়মিত কুচির লতি খেলে শরীরে জলীয় ভাব বজায় থাকে। শরীর শুকিয়ে যায় না। এতে রয়েছে প্রচুর পরিমাণ আয়োডিন আর ভিটামিন বি। যা মস্তিষ্কের পুষ্টি জোগাতে সাহায্য করে।
কোলেস্টেরল কমায়
বর্তমানে অনেকেই কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন। নিয়মিত কচুর লতির তরকারি খেলে রক্তে থাকা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে। এটি খেলে অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com