শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা, উপজেলা ডেপুটি কমান্ডার ও সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির শনিবার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহী…… রাজিউন। মৃত্যু কালে তার বয়স ছিল ৭০ বছর। তিনি কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের মৃত সামসুদ্দিন বেপারীর ছেলে। তিনি ১ স্ত্রী ও ৩ ছেলে, নাতি-নাতনীসহ অসংখ্যা জ্ঞানী গুণীগ্রাহী রেখে যান। শনিবার বাদ জোহর ছাতিয়ানী আলিম মাদরাসা মাঠে রাষ্ট্রিয় মর্যাদা শেষে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। তার মৃত্যুতে মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি, গাজীপুর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি, কেন্দ্রীয় মহিলা আ’লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি, ডাকসুর সাবেক ভিপি ও সাবেক সংসদ সদস্য আখতারউজ্জামান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এইচ.এম. আবু বকর চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গাজী সারওয়ার হোসেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষক ও সাংবাদিকসহ আরো অনেক গুণীজন গভীর শোক প্রকাশ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com