শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দুদিন ইন্টারনেট সেবা বিঘ্নিত হবে

আইটি ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

দেশের প্রথম সাবমেরিন ক্যাবল আপগ্রেডেশন কাজের জন্য ৩০ অক্টোবর মধ্যরাত থেকে ২ নভেম্বর পর্যন্ত দুই ধাপে ১০ ঘণ্টা করে দেশে মোট ২০ ঘণ্টা ইন্টারনেট সেবায় আংশিক বিঘœ ঘটতে পারে।
গত রোববার (২৯ অক্টোবর) বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির (বিএসসিপিএলসি) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দক্ষিণ-পূর্বএশিয়া-মধ্যপ্রাচ্য-পশ্চিম ইউরোপ ৪ (সি-মি-উই ৪) সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কক্সবাজারে স্থাপিত সার্কিটগুলো ৩০ অক্টোবর (সোমবার) দিনগত রাত ২টা থেকে ৩১ অক্টোবর (মঙ্গলবার) দুপুর ১২টা পর্যন্ত ১০ ঘণ্টা এবং ১ নভেম্বর (বুধবার) দিনগত রাত ২টা থেকে ২ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১২টা পর্যন্ত ১০ ঘণ্টা আংশিকভাবে সংযোগ বিচ্ছিন্ন থাকবে।
সি-মি-উই ৪ সাবমেরিন ক্যাবলের আপগ্রেশনের কাজ শেষে বিএসসিপিএলসির ব্যান্ডউইথ ক্যাপাসিটি উল্লেখযোগ্য হারে বাড়বে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিএসসিপিএলসি ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মির্জা কামাল আহমেদ গণমাধ্যমকে বলেন, কিছু গ্রাহকের ইন্টারনেট সেবা বন্ধ থাকবে। তবে সি-মি-উই ৫ চালু থাকায় ইন্টারনেট সেবা আংশিক বিঘœ হবে।
দেশে মোট ব্যান্ডউইথ ব্যবহার এখন পাঁচ হাজার জিবিপিএসের বেশি। এর মধ্যে ২ হাজার ৪০০ জিবিপিএস দুই সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সরবরাহ করে বিএসসিপিএলসি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com