রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

তালতলীতে আদালতের আদেশ অমান্য করে জমি দখল

তালতলী (বরগুনা) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

বরগুনার তালতলীতে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন ঐ জমির পত্রিক ও ক্রয় সূত্রে মালিক খালেদা বেগম, হালিমা বেগম ও সেলিম মৃধা। অভিযোগ ও আদালতে দায়ের করা মামলার সূত্রে জানা গেছে, উপজেলার কচুপাত্রা গ্রামের খলিল মৃধা ও তার তিন সন্তান রিয়াজ, মিরাজ ও মেহেদী স্থানীয় শালিশ ব্যাবস্থা ও দেশের আইন কানুনের তোয়াক্কা না করে কতিপয় সন্ত্রাসী বাহিনীর সাথে যোগসাজসে খালেদা, হালিমা, জাহানুর ও সেলিম মৃধার পত্রিক ও ক্রয় করা জমি জোর জবরে দখল করে আসছে। খলিল মৃধা ও তার ৩ সন্তানরা স্থানীয় শালিশ ব্যাবস্থা না মানায় খালেদা বেগম বাদী হয়ে আমতলী উপজেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালত গত ১৮ সেপ্টেম্বর-২৩ মামলাটি আমলে নিয়ে ৪ ডিসেম্বর-২৩ তারিখের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে বিজ্ঞ আদালতে তদন্ত রিপোর্ট পেশ ও বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আইন শৃংখলা বজায় রাখার জন্য তালতলী থানাকে আদেশ দেন। আদালতের আদেশ পেয়ে থানা পুলিশ বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিরোধীয় জমিতে কোন প্রকার কর্মকান্ড না ঘটানোর জন্য বিবাদীকে নোটিশ প্রদান করেন। এ সকল আইন অমান্য করে খলিল মৃধা ও তার তিন সন্তানরা সন্ত্রাসী বাহিনীর আশ্রয় নিয়ে বিরোধীয় জমি দখল করতে স্থায়ী পাকা ভবন নির্মানের কাজ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com