বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পাকিস্তান নিয়ে সেহবাগের ‘বিকৃত’ টুইট, সমালোচনায় ভারতীয়রাই

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনাল লাইনআপ অনেকটাই নিশ্চিত। কারণ পাকিস্তান ও আফগানিস্তান আপাত দৃষ্টিতে অসম্ভব এক সমীকরণের সামনে দাঁড়িয়ে আছে। সেক্ষেত্রে এক সেমিফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। পাকিস্তানের বিদায় অনেকটাই নিশ্চিত হওয়ার পর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সাবেক ক্রিকেটার বিরেন্দর সেহবাগ সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন, ‘পাকিস্তান জিন্দাভাগ’। পাকিস্তানের স্লোগান, পাকিস্তান জিন্দাবাদকে বিকৃত করে ভারতের সাবেক এই ওপেনিং ব্যাটার এ টুইটটি করেছেন। যেখানে ভারতেরই অনেকে সেহবাগের এমন টুইটের বিরোধিতা করে মন্তব্য করছেন। একজন লিখেছেন, ‘এসব কাজ সমর্থকদের মানায়। আপনি একজন ক্রিকেটার ছিলেন, আপনার এমন কোনো পোস্ট দেয়া উচিত হয়নি।’ সেহবাগ তার টুইটে যুক্ত করে দিয়েছেন, ‘সাবধানে বাড়ি যাবেন।’
স্পষ্টতই প্রতিবেশী এবং চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তানের বিশ্বকাপ যাত্রা একরকম শেষ হয়ে যাওয়াতে নিজের আনন্দ লুকোতে পারছেন না সেহবাগ। এটাকে আবার সমর্থকরাই মনে করছেন, ‘ক্রিকেটারের জন্য এমন আচরণ বাড়াবাড়ি।’ সূত্র : বিবিসি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com