রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নির্বাচন কেমন হবে জানি না : জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪

জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, ‘নির্বাচনটা কেমন হবে তা আমরা নিশ্চিতভাবে জানি না। পরিবেশ ঠিক করার কথা বলা হলেও অনেক জায়গায় তা হচ্ছে না।’ গতকাল বুধবার (৩ জানুয়ারি) দুপুরে রংপুর মহানগরীর কমিউনিটি মেডিক্যাল কলেজের ডাক্তার, কর্মকর্তা, কর্মচারীদের সাথে নির্বাচনী মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জি এম কাদের বলেন, ‘শেষ পর্যন্ত নির্বাচন কিভাবে হয়, ফলাফল কিভাবে ঘোষণা করা হয়, সেটা দেখে আমরা বুঝতে পারব। ফলাফল কিভাবে হয়, সেটা দেখে আমরা বুঝতে পারব বা বলতে পারব জাতীয় পার্টি কতটা আসন পাবে।’ তিনি আরো বলেন, ‘আমি এখান থেকে নির্বাচন করায় মানুষ খুব খুশি। আমি এখানকারই সন্তান। অনেকের সাথে আমার আত্মীয়তা আছে। অনেকেই আমার বন্ধুদের নাতি-নাতনি, অনেকেই আমার বন্ধুদের আত্মীয়। সাধারণভাবেই এখানকার জনগণ লাঙ্গল এবং জাতীয় পার্টিকে অন্তরে ধারণ করে। আমি এটা উপলব্ধি করলাম এবার। ফলাফল ভালো হবে, ইনশাআল্লাহ।’
জি এম কাদের হাসপাতালের সবার কাছে লাঙ্গল প্রতীকে ভোট চান। এ সময় দলটির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসীর, সাংস্কৃতির সম্পাদক আজমল হোসেন লেবু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, নিবাহী সদস্য লোকমান হোসেন, জাহিদুল ইসলাম, হাসানুজ্জামান নাজিম প্রমুখ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com