রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নান্দাইলে চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৫

আল-আমিন কাজল (নান্দাইল) ময়মনসিংহ
  • আপডেট সময় শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪

ময়মনসিংহের নান্দাইলে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, সাজাপ্রাপ্ত আসামি ও সড়কে তিন চাঁদাবাজ সহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) ময়মনসিংহ জেলা পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেলের দিকনির্দেশনা মোতাবেক চাঁদাবাজ ও মাদকমুক্ত নান্দাইল গড়ার লক্ষ্যে নান্দাইল মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে নান্দাইল উপজেলার বাহাদুরনগর গ্রামের বেপারী বাড়ির মোড় হইতে কুখ্যাত মাদক ব্যবসায়ী কাজিম উদ্দিন(৩০) ২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ এবং এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল কাইয়ুমকে গ্রেফতার করা হয়। অপরদিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে অবৈধভাবে অটোরিকশা, সিএনজি এবং পিক-আপ গাড়ি হইতে চাঁদা উত্তোলনের দায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিততে যৌথ অভিযান পরিচালনা করে নান্দাইল পাছপাড়া গ্রামের মোঃ আল আমিন(২৮), ঝালুয়া গ্রামের মোঃ মাজাহারুল ইসলাম(৩০), চারিআনিপাড়া গ্রামের মোঃ মামুন হাসান(২২)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুণ কৃষ্ণ পাল কর্তৃক ১৮৬০ সালের দ-বিধি আইনের ২৯১ ধারা মোতাবেক প্রত্যেককে এক মাসের সাজা প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com