মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম ::
হাদি হত্যার বিচারে কালক্ষেপণ হবে না: আইন উপদেষ্টা জনগণের অনুদানে নির্বাচন করতে চায় এনসিপি: আসিফ মাহমুদ বাংলাদেশ কৃষি ব্যাংকের ২০২৫ সালে ৩.১৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স অর্জনের গৌরবময় মাইলফলক উদ্যাপন ‘হ্যাঁ’তে সিল দিলে দেশ গড়ার দরজা খুলে যাবে: প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক আমরা চাই ভোটের মাধ্যমে ভালো ও ত্যাগী মানুষ আসুক : অর্থ উপদেষ্টা দোষারোপের রাজনীতিতে মানুষের পেট ভরে না: তারেক রহমান ক্ষমতায় গেলে গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে পুনর্বাসন করবে বিএনপি : রিজভী নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য মোতায়েন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

সড়ক দুর্ঘটনায় আহত পাকিস্তানের দুই নারী ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
বিসমাহ মারুফ ও ঘুলাম ফাতিমা। ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন পাকিস্তান নারী জাতীয় দলের সাবেক অধিনায়ক বিসমাহ মারুফ ও লেগ স্পিনার ঘুলাম ফাতিমা। তবে তাদের আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
গত শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে গাড়ি দুর্ঘটনায় পড়েন বিসমাহ ও ফাতিমা। শনিবার (৬ এপ্রিল) এক বিবৃতিতে পিসিবি জানায়, ‘সামান্য আহত হওয়ার পর তাদের দুজনকে তাৎক্ষিণভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তারা পিসিবির মেডিকেল বিভাগের তত্ত্বাবধায়নে আছেন।’ আগামী ১৮ এপ্রিল থেকে ক্যারিবীয় মেয়েদের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের সিরিজ খেলবে পাকিস্তান। আসন্ন হোম সিরিজকে সামনে রেখে জাতীয় দলের ক্যাম্পে ছিলেন বিসমাহ ও ফাতিমা। আহত হওয়ায় এই দুই ক্রিকেটারের আসন্ন সিরিজে খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হলো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com