রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে কর্মশালা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

প্রত্যাগত অভিবাসী, ফিরে এলেও পাশে আছি” শ্লোগানে গাজীপুরের কালীগঞ্জে অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে উপজেলা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েলফেয়ার সেন্টারের সহযোগিতায় প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণের লক্ষ্যে অনানুষ্ঠানিক খাতে কর্মসংস্থান সৃজনে সহায়ক প্রকল্প এ কর্মশালার আয়োজন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান এমপি। কর্মশালায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস. এম ইমাম রাজী টুলু। এতে বীর মুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন দফতর প্রধান, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, ইমাম-মোয়াজ্জিন, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার ৬৫ জন মানুষ অংশ গ্রহণ করেন। এ সময় প্রকল্পের সহকারী পরিচালক মো. আনিসুজ্জামান, উপসহকারী পরিচালক জাহিদ আনোয়ার, কাউন্সিলর আনিকা তাসনিম উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com