বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সুলতান সালাউদ্দিন টুকুর নিঃশর্ত মুক্তির দাবীতে ফরিদপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ৬ মে, ২০২৪

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর নিঃশর্ত মুক্তির দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরিদপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের ফরিদপুর জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজের সভাপতিত্বে গতকাল শহরের ব্রাহ্মসমাজ সড়ক হতে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ফরিদপুর প্রেসক্লাবের সম্মূখে সংক্ষিপ্ত পথ সভার মাধ্যমে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা যুবদলের সহ সভাপতি কেএম জাফর, সহ-সভাপতি আরমান হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান, নাসির খান, প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান সেন্টু, কোষাধ্যক্ষ ইলিয়াস হোসেন মোল্লা, মহানগর যুবদলের সহ সভাপতি আদনান খান এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানান। তারা আগামী দিনের সরকার বিরোধী সকল আন্দোলন সংগ্রামে সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ ভাবে অংশ গ্রহনের আহবান জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com