রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মাল্টি কালচারাল এবং মাল্টি রিলিজিউন সূচকে কানাডার ভিত্তি মজবুত: মি.জাস্টিন টুডো

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৯ জুন, ২০২৪
 কানাডার প্রধানমন্ত্রী মি.জাস্টিন টুডোর সাথে দৈনিক খবরপত্রে বার্তাপ্রেরক এলপিসি নেতা ও সাংবাদিক ফজল মুহাম্মদ (মাঝে)

ফজল মুহাম্মদ,টরন্টো:কানাডা থেকে ॥ সম্প্রতি কানাডার টরন্টো মহানগরীতে কানাডার প্রধানমন্ত্রী মি.জাস্টিন টুডো তার লিবারেল পার্টি অব কানাডার (এলপিসি) বৃহত্তর টরেন্টো থেকে নির্বাচিত উর্ধতন নেতা কর্মী এবং এম পি ও মিনিস্টারের উদ্দেশে এক ঘরোয়া সমাবেশে বলেন যে, ‘ উন্নত ৭ দেশের মধ্যে সকল সূচকেই কানাডার অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, স্বাস্থ্য, শিক্ষা,বিনিয়োগ, পরিবেশ, সুপেয় বিশুদ্ধ পানি, ডেন্টাল কেয়ার, শিশু ও নারীদের সুস্থতা ইত্যাদি ইসুতে কানাডার অবস্থান সবচেয়ে ভালো অবস্থানে আছে। তিনি বলেছেন ২০১৫ সাল থেকে আমাদের লিবারেল পার্টি টানা সরকার পরিচালনা করে আসছে । মাল্টি কালচারাল এবং মাল্টি রিলিজিউন সূচকেও কানাডার সামাজিক সম্পর্কের ভিত্তি অনেক মজবুত এবং টেকসই । তিনি তার লিবারেল দলের উর্ধতন নেতা ও কর্মীদের উদ্দেশে বলেছেন,দীর্ঘদিন টানা দেশ পরিচালনা করার জন্যে বিরোধী দল নানা অজুহাতে আমাদের বিরুদ্ধে রাজনৈতিক অপবাদ শুরু করেছে । আগামী ২০২৫ সালের পার্লামেন্ট নির্বাচনে আমাদেরকে অবশ্যই বিজয়ী হতে হবে ।’এ প্রতিবেদক এলপিসি’র ইলেকটোরাল হিসেবে সমাবেশে উপস্থিত ছিলেন। তিনি কানাডার ২৫ বছরের প্রবাসী জীবনে আমি বিগত ২০ বছরে ধরে লিবারেল দলের মেম্বার হিসাবে কাজ করছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com