শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফোনের গ্যালারির স্টোরেজ খালি করবেন কীভাবে

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

স্মার্টফোন এখন সবার নিত্যসঙ্গী। সঙ্গে আর কিছু থাকুক বা না থাকুক স্মার্টফোনটি হাতে থাকবেই। যেখানেই যাচ্ছেন, যা করছেন সবকিছু ফ্রেমবন্দি করছেন নিজের ফোনে। ফলে দেখা যায় গ্যালারি ভরে থাকছে অসংখ্য ছবি বা ভিডিওতে।
পছন্দের ছবির পাশাপাশি মোবাইল ভরে উঠছে অপ্রয়োজনীয় ছবি ও ভিডিওতে। ফোনের স্টোরেজ ভরে গিয়ে হ্যাং করছে ফোন। জরুরি মুহূর্তে কোনো ছবি রাখতে পারছেন না। এমন অবস্থায় কোন ছবি রাখব, আর কাকেই বা ডিলিট করব তা নিয়েও দোটানা। এই পরিস্থিতিতে জেনে নেওয়া যাক কীভাবে ফোনকে ঠিক রেখে হাজার হাজার অপ্রয়োজনীয় ছবি ডিলিট করা যায়।
ছবি নিরাপদে গুছিয়ে রাখার সহজ উপায় হলো ফোটো স্টোরেজ সফটওয়্যারের ব্যবহার। আইফোন হলে অ্যাপল ফোটো এবং অ্যান্ড্রয়েডের জন্য গুগল ফোটো অ্যাপ। দুই অ্যাপেই ছবি সুরক্ষিত রাখা যায় এবং অনলাইনে আদানপ্রদানও করা যায়। এর ফলে ফোনে থাকা ছবি অনায়াসে মুছে ফেলতে পারেন এখানে জমা করতে পারেন। এক্ষেত্রে অ্যাপেলে ৫ জিবি আইক্লাউড স্পেস থাকে বিনামূল্যে, এরপরে বাড়তি জায়গার প্রয়োজন হলে টাকা দিয়ে তা কিনতে হয়। গুগল ড্রাইভে ১৫ জিবি ফোটো জমিয়ে রাখা যায়।
এছাড়া বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পাশাপাশি হোয়াটসঅ্যাপ থেকে মোবাইলে অটো ডাউনলোড হতে থাকে অপ্রয়োজনীয় ছবি ভিডিও। ফলে ফোনের সেটিংসে গিয়ে ‘অটো-ডাউনলোড’ অপশন বন্ধ করুন। এবং এই ধরনের সব অপ্রয়োজনীয় ছবি ভিডিও মুছে ফেলুন। ক্যামেরা, ডাউনলোড, হোয়াটসঅ্যাপ ইমেজে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছবিগুলো বিভিন্ন অ্যালবাম তৈরি করে রাখুন। এতে অপ্রয়োজনীয় ছবি ডিলিট করতে সুবিধা হবে। ছবি খুঁজে পাওয়াও সহজ হবে। সূত্র: ইন্ডিয়া টুডে




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com