শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দুর্গাপুরে সিরাত মাহফিল

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

মহানবী (সা.) এর জীবনী থেকে শিক্ষা নিয়ে, মানব জীবন সুন্দর করার লক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুরে এক সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) দ্বীনি মাদরাসা মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়। দুর্গাপুর সিরাত মাহফিল বাস্তবায়ন কমিটির আয়োজনে ইসলামী আরবী বিশ^বিদ্যালয়ের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সিরাজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে, প্রভাষক সফিকুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, ইসলামী শিক্ষাবিদ ও গবেষক ড. নুরুল্লাহ (আল মাদানী)। বিশেষ আলোচক হিসেবে আলোচনা করেন, ইসলামী শিক্ষাবিদ মুফতি মো. তাহের কাসেমী, অন্যদের মধ্যে আলোচনা করেন, দুর্গাপুর দ্বীনি মাদরাসার অধ্যক্ষ মো. আব্দুর রহমান, কৈলাটি ফাজিল মাদরাসার অধ্যক্ষ শিহাব উদ্দীন, বড় মসজিদ দারুল উলুম মাদরাসার মুহ্তামিম মুফতি হুমায়ুন কবীর, চন্ডিগড় বাজার মাদরাসার মুহ্তামিম মাওলানা মো. ইব্রাহীম প্রমুখ। এছাড়া অন্যদের মাঝে, এডভোকেট আব্দুস সালাম, বিএনপি নেতা এডভোকেট এম এ জিন্নাহ, এডভোকেট ড. আব্দুর রাশিদ, এম রফিকুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত অধ্যক্ষ, প্রভাষক, শিক্ষক-শিক্ষার্থী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। মাহফিলে বক্তারা বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন বিশ্বনবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ) কে এই পৃথিবীতে রহমত স্বরুপ প্রেরণ করেছেন। শান্তি, ভালোবাসা ও সম্মানের ধর্ম ইসলাম নিয়ে তিনি এই পৃথিবীতে আর্বিভূত হয়েছিলেন। তার দোয়ার বরকতে আমরা পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে আছি। আল কোরআনের শাসন ব্যবস্থা ছাড়া মানুষের মুক্তির কোন পথ নেই। বিশ্ব মানবতার কল্যাণ চাইলে ইসলামী আদর্শ ও শাসন ব্যবস্থা ছাড়া কোন উপায় নেই। সকলকে বিশ^নবীর জীবন আদর্শের আলোকে জীবন সাজাতে আহবান জানানো হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com