শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সীতাকুন্ডে চাঞ্চল্যকর ইউসুফ হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও বিচার দাবি

সীতাকুন্ড প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

সীতাকুন্ডের ঘোড়ামারা এলাকায় চাঞ্চল্যকর মীর মোহাম্মদ ইউসুফ হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও বিচার দাবি করেছে নিহতের পরিবার। গতকাল সীতাকুন্ড পৌরসদরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষে এ দাবি করেন ইউসুফের ভাই আব্দুর রহিম। এসময় তিনি বলেন, গত ১৬ নভেম্বর সকালে আমাদের পৈত্রিক একটি জমির সীমানা বিরোধ দেখা দিলে আমার ভাই ইউসুফ সেখানে উপস্থিত হন। এ সময় প্রতিপক্ষের হেলাল, আলাউদ্দিন, মামুন ও সালাউদ্দিন মিলে আমার ভাইকে আঘাত করলে তিনি কাদামাটিতে লুটিয়ে পড়েন। এরপর কোনোভাবে আমার ভাই ইউসুফ মাথা তুললে তাকে আবারো কাদামাটিতে চেপে ধরা হয়। পরে সেখানে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে ঘরে আনার পথেই তিনি মারা যান। এরপর একই দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আমার ভাইয়ের লাশের ময়নাতদন্ত করা হয়। আব্দুর রহিম বলেন, আমার ভাই নিহতের পরের দিন সীতাকু- মডেল থানায় হেলাল উদ্দিন সহ চারজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। কিন্তু মামলা দায়েরের ১৫ দিন পরও কোন আসামী গ্রেফতার করা না হওয়ায় আমরা শঙ্কিত। আমরা অবিলম্বে তদন্তপূর্বক ইউসুফ হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করছি। এ সময় আরো উপস্থিত ছিলেন নিহত ইউসুফের ভাইয়ের স্ত্রী কামরুন নাহার ও তার স্বজনরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com