বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিউবার প্রেসিডেন্টকে ক্ষমতা ছাড়তেই হবে: ট্রাম্প প্রশাসন আলি লারিজানিকে হত্যার দাবি ইসরাইলের কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় জুলাই সনদের আলোকে তত্ত্বাবধায়ক সরকার গঠনে সংসদে সংশোধন জরুরি: বদিউল আলম ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন কৃষক কার্ড বিতরণের সামগ্রিক বাস্তবায়ন ও অগ্রগতি দৃশ্যমান করার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপিকে ভোট না দিলেও যোগ্য হলে সরকারের সহায়তা পাবে: ইশরাক নিরাপত্তা নিয়ে শঙ্কা যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোয় বিশ্বকাপ খেলতে চায় ইরান ঈদযাত্রায় পাবলিক ওয়াই-ফাই ব্যবহারে সতর্ক হবেন যেভাবে

রোববার থেকে আড়াই ঘণ্টা ব্যাংক লেনদেন

খবরপত্র অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০

করোনা ভাইরাসের কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটির সময়ে দেশের ব্যাংকিং ব্যবস্থা আবারও সীমিত করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) থেকে লেনদেন চলবে আড়াই ঘণ্টা, অর্থাৎ সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এর আগে গত ৫ থেকে ৮ এপ্রিল পর্যন্ত প্রতিদিন ব্যাংক লেনদেন সময়সীমা ছিল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

দেশে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে সরকার গত ২৬ মার্চ সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে। ওই সময় ব্যাংক লেনদেন সময়সীমা সকাল ১০টা থেকে ১২টা পর্যন্তই ছিল। পরে ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানোর সঙ্গে ব্যাংক লেনদেন সময়সীমাও এক ঘণ্টা বাড়ানো হয়।

বৃহম্পতিবার (০৯ এপ্রিল) একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক ব্যাংক লেনদেনের সময় সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত করার নির্দেশনা দেয়। তবে আনুসঙ্গিক কাজ সম্পন্ন করার জন্য ব্যাংক খোলা থাকবে দুপুর ২টা পর্যন্ত। দুপুর ২টা পর্যন্ত ব্যাংক খোলা থাকলেও বৈদেশিক মুদ্রা লেনদেন করা যাবে দুপুর দেড়টা পর্যন্ত।

সাধারণ ছুটিতে খোলা থাকা ব্যাংকের শাখায় আগত দশর্নাথী, গ্রাহক ও ব্যাংকারদের নিরাপদ দূরত্ব নিশ্চিত করতে হবে। এজন্য প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সহায়তা নিতে হবে।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com