শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ট্রুকলারে স্প্যাম কল ব্লক করার পদ্ধতি

আইটি ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

স্মার্টফোন ব্যবহারকারী দিন দিন বেড়েই চলেছে। স্মার্টফোনের নানান কাজ সহজ করেছে অ্যাপগুলো। এরমধ্যে সবচেয়ে দরকারি এবং জনপ্রিয় অ্যাপ হচ্ছে ট্রুকলার। অপরিচিত নম্বরগুলো শনাক্ত করার জন্য এই অ্যাপ বেশ জনপ্রিয়। কোনো অচেনা নম্বর থেকে ফোন এলে ট্রুকলারের মাধ্যমে সহজেই সেই কলারের পরিচয় জেনে নেওয়া যায়।
বর্তমান সময়ে স্প্যাম কল একটি বিরক্তিকর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনেক অজানা নম্বর থেকে কল আসে, যেগুলো প্রায়শই প্রতারণামূলক বা বিরক্তিকর হতে পারে। ট্রুকলার একটি জনপ্রিয় অ্যাপ, যা স্প্যাম কল শনাক্ত করতে এবং ব্লক করতে সাহায্য করে।
ট্রুকলারের বিশেষ ৭ ফিচারের ব্যবহার জানেন কি?
ট্রুকলার ব্যবহার করে কীভাবে স্প্যাম কল ব্লক করবেন জেনে নিন-
>> প্রথমে ট্রুকলার অ্যাপ ডাউনলোড এবং সেটআপ করুন।
>> এবার স্প্যাম কল ব্লক ফিচার চালু করে নিন।
>> সেটিংস থেকে ব্লকিং মেনুতে যান।
>> এখানে ব্লক টপ স্প্যামারস অপশনটি চালু করুন। এটি ট্রুকলারের ডাটাবেসে থাকা শীর্ষ স্প্যামারদের স্বয়ংক্রিয়ভাবে ব্লক করবে।
নির্দিষ্ট নম্বর ব্লক করতে চাইলে-
>> কল লিস্টে যান এবং নম্বরটি সিলেক্ট করুন।
>> ব্লক অ্যান্ড রিপোর্ট অপশন নির্বাচন করুন।
>> যদি আপনি চান, রিপোর্ট করার সময় নম্বরটি স্প্যাম হিসেবে চিহ্নিত করুন। এটি ট্রুকলারের ডাটাবেসে যোগ হবে এবং অন্য ব্যবহারকারীরাও সতর্ক হতে পারবেন।
ডু নট ডিস্টার্ব (ডিএনডি) মোড চালু করে রাখতে পারেন। এজন্য-
>> যদি আপনি শুধু নির্দিষ্ট সময়ে বিরক্তি এড়াতে চান, তবে ডিএনডি (ডু নট ডিস্টার্ব) মোড চালু করুন।
>> এটি অ্যাপের সেটিংস থেকে নির্ধারণ করা যায় এবং আপনাকে স্প্যাম বা অন্য কোনো কল থেকে নির্ধারিত সময়ে মুক্তি দেবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com