শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রতিদিন বাসার খাবার নিয়ে খালেদা জিয়াকে দেখতে যান তারেক রহমান

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘দ্য লন্ডন ক্লিনিক’ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।তার সঙ্গে দেখা করেছেন তার ছেলে তারেক রহমান এবং প্রতিদিন বাসার খাবার নিয়ে তিনি হাজির হন হাসপাতালে। গত শনিবার (১১ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে স্ত্রী জুবাইদাসহ তারেক রহমানকে হাসপাতালে ঢুকতে দেখা গেছে।
এদিন খালেদা জিয়ার সঙ্গে আরও দেখা করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।এ সময় তার স্বামী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও উপস্থিত ছিলেন।
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে আফরোজা আব্বাস সাংবাদিকদের বলেন, বেগম জিয়া আমার খোঁজখবর নিয়েছেন। এরপর নাতি-নাতনি ও ছেলেমেয়েরা কেমন আছে? দেশের অবস্থা কী? মহিলা দলের সবাই কেমন আছে? সবার কথা জিজ্ঞেস করেছেন। তবে রাজনৈতিক কোনো আলোচনা হয়নি।
তিনি বলেন, মাশাল্লাহ, ম্যাডামকে দেখে অনেক ভালো লেগেছে। আশা করি, অচিরেই তিনি সুস্থ হয়ে দেশে ফিরে দেশ ও জনগণের হাল ধরবেন।মহিলা দলের সভাপতি বলেন, মানসিকভাবে বেগম জিয়া সবসময় স্ট্রং ছিলেন। এ জন্য এখনও এভাবে মেরুদ- সোজা করে আছেন।অন্য কোনো মহিলা হলে এতদিনে খুঁজে পাওয়া যেত না।
এদিকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ম্যাডাম যথেষ্ট ভালো আছেন। তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে।তিনি আরও বলেন, বেগম জিয়ার স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষাও চলছে। পরিবারের সবার সঙ্গে সময় কাটাচ্ছেন। অনেক হাসি-খুশি আছেন তিনি। আপনারা ম্যাডামের জন্য দোয়া করবেন।
গত ৮ জানুয়ারি খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে আসেন।ওই দিনই লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে সরাসরি তাকে লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। এই হাসপাতালে তিনি অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীন চিকিৎসাধীন।
এদিকে তারেক রহমানের পারিবারিক ঘনিষ্ঠ ব্যক্তি ও জিয়া ফাউন্ডেশন ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন জানান,পুত্রবধূ জুবাইদা রহমানের হাতের রান্না করা চিকেন স্যুপ আর ডাল খাচ্ছেন খালেদা জিয়া। ডায়াবেটিসের কারণে নিয়মিত ভাত না খেলেও মাঝেমধ্যে অল্প খাচ্ছেন তিনি। লন্ডনে তারেক রহমানসহ পরিবারের সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সার্বক্ষণিক পরিচর্যা করছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com