শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ব্রাহ্মণপাড়ায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের নিয়ে ইউস্যাব এর মতবিনিময়

মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছে ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব ব্রাহ্মণপাড়া (ইউস্যাব)? “এচিভ ইউর ড্রিমস দ্যা ওয়ে টু হায়ার এডুকেশন” এই স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় পর্যায়ে অধ্যয়নরত ব্রাহ্মণপাড়ার শিক্ষার্থীদের এ সংগঠনটির উদ্যোগে গত শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এর আয়োজন করা হয়।
একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় আগ্রহী ও বিশ্ববিদ্যালয় প্রস্তুতির দিকনির্দেশনা প্রদানের জন্য এ সভার আয়োজন করে ইউস্যাব।
এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম? বিশেষ অতিথি ছিলেন ৪০তম বিসিএস শিক্ষা ক্যাডার মো. ইউনুস সরকার? অনুষ্ঠান শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউস্যাবের কোঅর্ডিনেটর কামরুল হক ও ফজলে রাব্বী।
সভায়, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ২০২০-২১ সেশন ১ম স্থান অধিকারী সাখাওয়াত জাকারিয়া ও মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় ২য় স্থান অধিকারী আব্দুল্লাহ উপস্থিত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি কেন্দ্রিক বিভিন্ন পরামর্শ প্রদান করেন?
এসময় ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন কলেজ ও মাদ্রাসার প্রধান এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন? অনুষ্ঠানে বক্তারা একাদশ ও দ্বাদশ শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করে বিস্তারিত আলোচনা করেন।
ক্যাপশন:- ব্রাহ্মণপাড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীদের সঙ্গে ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব ব্রাহ্মণপাড়া (ইউস্যাব) এর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com