রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
সার্ক প্রতিষ্ঠায় শহীদ জিয়ার স্বপ্ন আজও অপূর্ণ, সাংবাদিকদের অগ্রণী হতে হবে মাওলানা আবদুল মাওলানা আব্দুল মান্নানের ইন্তিকাল শোক বাজার মূলধন বাড়লো সাড়ে ৪ হাজার কোটি টাকা, বেড়েছে লেনদেনও সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে শাহবাগে সমাবেশ গণভোটের কাঠামোগত দুর্বলতায় ফলাফলের গ্রহণযোগ্যতায় প্রশ্ন তৈরি হতে পারে:সিপিডি ৮ ফেব্রুয়ারি থেকে পাওয়া যাবে হজ ভিসা বাবার জন্য ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগে কন্যা ব্যারিস্টার জাইমা রহমান নির্বাচন বন্ধে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বিএনপি ক্রিকেটারদের সঙ্গে অপমান করা হয়েছে আমাদের জাতিকেও: জামায়াত আমির

ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন যেভাবে

আইটি ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

মেটার মালিকানাধীন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক। বিশ্বে এই প্ল্যাটফর্মগুলোর আছে কয়েকশ কোটি ব্যবহারকারী। প্রায় সব বয়সী মানুষই ব্যবহার করছেন এই প্ল্যাটফর্মটি। ফেসবুক রিলস এখন এক জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম। জানেন কি, আপনার প্রিয় ফেসবুকটি আপনার ভীতির কারণ হতে পারে? একটু অসচেতনতা ও অজ্ঞতার ফলে হ্যাক হয়ে যেতে পারে আপনার আইডি বা পাসওয়ার্ড কিংবা অপব্যবহার হতে পারে আপনার আইডির যেমন ছবি, ভিডিও, ইত্যাদি। তাই নেট ব্যবহারের খুঁটিনাটি বিশেষ করে ফেসবুকের সতর্কতা বিষয়ক জ্ঞান নখ দর্পণে থাকা বাঞ্ছণীয়।
চলুন জেনে নিন কীভাবে করে রক্ষা করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট-: >> অচেনা লিংক ওপেন করা থেকে বিরত থাকুন। যে কোনো অপরিচিত সাইটের লিংক ওপেন করবেন না। এতে সাইবার অপরাধীরা সহজে পেয়ে যেতে পারে আপনার পাসওয়ার্ডটি আর এতেই আপনার ফেসবুক আইডি হ্যাক হবার সম্ভাবনা থাকে।
>> কিছুদিন পরপরই পাসওয়ার্ড পরিবর্তন করুন। শক্তিশালী পাসওয়ার্ড সেট করুন। দুর্বল পাসওয়ার্ড খুব সহজেই হ্যাক করতে পারে সাইবার অপরাধীরা। পাসওয়ার্ড দেয়ার সময় খেয়াল রাখুন তার লেভেল যেন স্ট্রং দেখায়।
>> আপনার অ্যাকাউন্টে লগ ইন করার পর নিজের নাম ও হোমের পাশেই একেবারে উপরের ডান দিকে সেটিংস ক্লিক করুন। এবার সেখান থেকে জেনারেল সেটিংস এ যান, গেলেই দেখবেন অনেকগুলো অপশন আসছে।সেখানকার ইউজার নেম থেকে ইউআরএল এর পরবর্তি অংশ থেকে নিজের নাম মুছে অন্য যে কোন কিছু ব্যবহার করুন। এবার একে একে ই-মেইল ও পাসওয়ার্ড এর জায়গা থেকে বদলে নিতে পারবেন যখন প্রয়োজন।
>> এবার একই জায়গা থেকে জেনারেল সেটিংসের পরিবর্তে ক্লিক করুন সিকিউরিটি সেটিংসে।আপনার চলতি ব্রাউজার বা সেল ফোনের মডেলটি রিকোগনাইজিড ডিভাইস হিসেবে সেভ করে রাখতে পারেন, যাতে প্রতিদিনের ব্রাউজিং সমস্যা গুলো এড়াতে পারেন।
>> এবার প্রাইভেসি সেটিংসে যেয়ে আপনার ইচ্ছামত ট্যাগিং, নোটিফিকেশন, ম্যাসেজিং ও ব্লকিং লিস্ট ঠিক করে নিন। আপনার পছন্দমত করে সাজিয়ে নিতে পারেন একে।ফেসবুকের নতুন নিয়ম অনুযায়ী আপনি যখন নতুন কোন ছবি আপলোড করতে যান সেটা পাবলিক হয়ে যায়। তাই পাবলিশ করার সময়েই আপনার ছবির প্রাইভেসি ঠিক করে নিন। সূত্র: মেটা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com