মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম ::
র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ট্রাম্পের সামনে উভয় সংকট গুগল ক্রোমে ‘জিরো ডে অ্যালার্ট’ ঈদে দীপ্ত প্লেতে নতুন সংযোজন ১ থেকে ৩ মিনিটের নাটক লাইলাতুল কদর উম্মতে মুহাম্মাদির মর্যাদার প্রতীক একেকটি খাল, একেকটির গ্রামের প্রাণ-আমান উল্লাহ আমান খাল খননে দেশের কৃষি শস্যপণ্য উৎপাদনে বিরাট ভূমিকা পালন করে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর এমপি কালীগঞ্জ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল

তারেক রহমানের নির্দেশনার আলোকে : চাঁদাবাজি ও সন্ত্রাস মুক্ত দেশ গড়ার প্রত্যয় ঘোষণা 

খবরপত্র ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
সভাপতির বক্তব্য রাখেন ঝাওয়াইল চৌরাস্তা বণিক সমিতির সভাপতি আসাদুজ্জামান রাজু

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার আলোকে চাঁদাবাজি, সন্ত্রাসমুক্ত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন টাংগাইল জেলার গোপালপুর উপজেলার ঝাওয়াইল এলাকার বিএনপি ও এর অঙ্গ সংগঠন এবং বাজার কমিটির নেতারা। গতকাল সোমবার সকাল ১০ ঘটিকায় চাঁদাবাজি সন্ত্রাস নির্মুলের লক্ষ্যে ঝাওয়াইল চৌরাস্তা বণিক সমিতির উদ্যোগে এক জরুরি মিটিং এ তারা এই প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য দিয়েছেন। উক্ত মিটিং ঝাওয়াইল চৌরাস্তা বণিক সমিতির সভাপতি আসাদুজ্জামান রাজুর সভাপতিত্বে এবং সেক্রেটারি সাইফুল ইসলামের সঞ্চালনায় শুরু হয়। উক্ত মিটিংয়ে উপস্থিত ছিলেন ঝাওয়াইল চৌরাস্তা বণিক সমিতির অন্যতম উপদেষ্টা ও উপজেলা কৃষকদলের সম্মানিত সিনিয়র যুগ্মসাধারন সম্পাদক মোঃ লিয়াকত আলী ঝাওয়াইল মহারানি হেমন্ত কুমারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও বিএনপি নেতা জনাব মেহেরুল আলম হিরাসহ সূশীল সমাজের নেতৃবৃন্দ এবং বণিক সমিতির সদস্যবৃন্দ। সভায় চাদাবাজী নির্মূলের লক্ষ্যে উপস্থিত নেতৃবৃন্দ যে কোন ধরনের সহযোগিতা ঝাওয়াইল চৌরাস্তা বনিক সমিতি ও বাজার বণিক সমিতিকে দেয়ার জন্য আশ্বস্ত করেন এবং কঠোর হস্তে চাঁদাবাজী দমনের নির্দেশ দেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com