শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সোনারগাঁওয়ে অবৈধ স্থাপনায় হাইওয়ে পুলিশের উচ্ছেদ অভিযান

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

“মুজিব বর্ষের অঙ্গীকার সড়ক ও জনপথ রাখবো পরিস্কার”- এই শ্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের উদ্যোগে ২৫ নভেম্বর (বুধবার) ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় যানজট নিরষন ও পথচারিদের চলাচলের সুবিধার্থে রাস্তার পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও সরকারের নিষিদ্ধ অটোরিকশা ও থ্রি হুইলার চালোনো বন্ধে বিশেষ অভিযানে নেমেছে পুলিশ। এসময় মোগরাপাড়া চৌরাস্তার বাস ষ্ট্যান্ড এলাকায় অবৈধ ভাবে দখল হওয়া ফুটপাত উচ্ছেদ করেছেন হাইওয়ে থানা পুলিশ। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান, সড়ক ও যানবাহনের ইন্সপেক্টর কে.এম. মেহেদী হাসান মোগরাপাড়া ইউনিয়ন পুলিশিং কমিটির সদস্যবৃন্দ। কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনিরুজ্জামান বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক হাইওয়ে রাস্তায় চলাচল নিষিদ্ধ যানবাহন আমরা কোন মতেই হাইওয়ে রাস্তায় চলাচল করতে দিব না। সে লক্ষ্যেই আমারা কাজ করে যাচ্ছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com