মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম ::
র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ট্রাম্পের সামনে উভয় সংকট গুগল ক্রোমে ‘জিরো ডে অ্যালার্ট’ ঈদে দীপ্ত প্লেতে নতুন সংযোজন ১ থেকে ৩ মিনিটের নাটক লাইলাতুল কদর উম্মতে মুহাম্মাদির মর্যাদার প্রতীক একেকটি খাল, একেকটির গ্রামের প্রাণ-আমান উল্লাহ আমান খাল খননে দেশের কৃষি শস্যপণ্য উৎপাদনে বিরাট ভূমিকা পালন করে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর এমপি কালীগঞ্জ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল

আইফোন ১৭ আসছে সেপ্টেম্বরে, দাম কত?

আইটি ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

প্রতিবছর সেপ্টেম্বরেই বাজারে আসে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন অ্যাপলের আইফোন। এবারও তার ব্যতিক্রম হবে না। সেপ্টেম্বরেই বাজারে আসছে আইফোন ১৭। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের ৮ থেকে ১০ তারিখের মধ্যে আইফোন ১৭ সিরিজের লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হতে পারে।
ব্লুমবার্গের মার্ক গুরম্যানের মতে, অ্যাপল ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) অথবা ১০ সেপ্টেম্বর (বুধবার) আনুষ্ঠানিকভাবে এই সিরিজের মোবাইল বাজারে আনতে পারে। সাধারণত সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই অ্যাপলের নতুন আইফোন উন্মোচনের ঐতিহ্য রয়েছে।
তবে তার আগেই বিভিন্ন মাধ্যমে ফাঁস হয়েছে এর সম্ভাব্য দাম ও ফিচার। আইফোন ১৭ এয়ার (অথবা স্লিম) স্ট্যান্ডার্ড আইফোন ১৭, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলের পাশাপাশি বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে। নতুন এয়ার মডেলটি সম্ভবত সবচেয়ে পাতলা আইফোন হতে যাচ্ছে।
প্রযুক্তি সাইট টিপস্টারের দাবি আইফোন ১৭ এয়ারে ২,৮০০এমএএইচ ব্যাটারি থাকবে। এই ব্যাটারি বর্তমান প্রজন্মের মডেলগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে ছোট। আইফোন ১৭ এয়ার ব্যাটারির আয়ু বাড়ানোর জন্য ২,৮০০ এমএএইচ সেল আকারের উচ্চ-ঘনত্বের ব্যাটারি সেল ব্যবহার করতে পারে। এই সেলগুলো সম্ভাব্যভাবে প্রকৃত ব্যাটারির ক্ষমতা ১৫ শতাংশ থেকে ২০ শতাংশ বৃদ্ধি করতে পারে।
এছাড়া আইফোন ১৭ প্রো ম্যাক্সে থাকতে পারে ৫,০০০ এমএএইচ ব্যাটারি যা আইফোনে ব্যবহৃত সবচেয়ে বড় ব্যাটারি হিসেবে বিবেচিত। নতুন অ১৯ চিপসেট ও ১২ জিবি র‍্যাম, যা গেমিং, এআই এবং হাই পারফরম্যান্স কাজের জন্য উপযোগী। পাশাপাশি নতুন থার্মাল কুলিং প্রযুক্তি ফোনকে অতিরিক্ত গরম হওয়া থেকে সুরক্ষা দেবে।
ক্যামেরার প্রসঙ্গ আসলে, এবার ২৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে, যা সেলফি ও ভিডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। প্রো মডেলগুলোতে থাকছে ৪৮ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স, যা উচ্চমানের জুম সুবিধা দেবে। এই আপগ্রেডের ফলে অপটিক্যাল জুমের পরিসর ৫ী থেকে ৩.৫ী-এ কমিয়ে আনা যেতে পারে। সিরিজের প্রতিটি মডেলেই এবার থাকবে ১২০ হার্টজ প্রোমোশন রিফ্রেশ রেট, যা আগে কেবল প্রো মডেলেই সীমাবদ্ধ ছিল।
এছাড়া নতুন রঙের ভ্যারিয়েন্ট পেতে যাচ্ছেন এই সিরিজে। শোনা যাচ্ছে আইফোন ১৭ সিরিজে নতুন কমলা, সবুজ এবং বেগুনি রঙের ভ্যারিয়েন্ট আসতে পারে। পাশাপাশি স্ক্র্যাচ প্রতিরোধী অ্যান্টি-রিফ্লেক্টিভ ডিসপ্লে কোটিং যুক্ত করা হতে পারে, যা রোদে সরাসরি আলোতেও স্ক্রিন পরিষ্কার দেখতে সহায়তা করবে। স্ট্যান্ডার্ড আইফোন ১৭-এ থাকতে পারে ৬.৩ ইঞ্চি ডিসপ্লে, যা আগের তুলনায় বড়।
দামের কথা বলতে গেলে ভারতে আইফোন ১৭-এর দাম শুরু হতে প্রায় ৭৯ হাজার ৯০০ রুপি থেকে। একই সঙ্গে, বরাবরের মতোই এই সিরিজের প্রো এবং প্রো ম্যাক্স মডেলের দামের তুলনায় বেশি হওয়ার সম্ভাবনাই বেশি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে উত্তেজনা বৃদ্ধির ফলে চীনে উৎপাদন খরচ বেড়েছে, যা বিশ্বব্যাপী আইফোনের দাম আরও বাড়িয়ে দিতে পারে। সূত্র: ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com