মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম ::
র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ট্রাম্পের সামনে উভয় সংকট গুগল ক্রোমে ‘জিরো ডে অ্যালার্ট’ ঈদে দীপ্ত প্লেতে নতুন সংযোজন ১ থেকে ৩ মিনিটের নাটক লাইলাতুল কদর উম্মতে মুহাম্মাদির মর্যাদার প্রতীক একেকটি খাল, একেকটির গ্রামের প্রাণ-আমান উল্লাহ আমান খাল খননে দেশের কৃষি শস্যপণ্য উৎপাদনে বিরাট ভূমিকা পালন করে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর এমপি কালীগঞ্জ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল

যদি নির্বাচন চাও, তাহলে কোনোভাবেই বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না-ইকবাল হাসান মাহমুদ টুকু

বদরুল আলম দুলাল সিরাজগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। ড. ইউনূস আমাদের বলেছেন, উনি ফেব্রুয়ারি মাসে নির্বাচন করবেন। বিএনপির দায়িত্ব সারা বাংলাদেশের আইনশৃঙ্খলা বজায় রাখা। যাতে সুষ্ঠু নির্বাচন হয়। এখানে যারা উপস্থিত হয়েছেন, তাদের দায়িত্ব হবে প্রত্যেকটি এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখা। আমি আবারও স্পষ্ট করে বলছি- যদি নির্বাচন চাও, তাহলে কোনোভাবেই বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। আজই শপথ নাও।সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত আনন্দ র্যালির আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আগামীতে দুর্গাপূজা, সেই দুর্গাপূজা যেন সুষ্ঠুভাবে হয়, এই দায়িত্ব বিএনপি নেতাকর্মীদের। সেই দায়িত্ব নিয়ে সবাইকে কাজ করতে হবে। আমরা প্রধান উপদেষ্টাকে বলে এসেছি যে এই দায়িত্ব আমরা নিলাম। গতবারও করে দিয়েছি, এবারও করব।সিরাজগঞ্জের ইসলামিয়া কলেজ মাঠে বাদ আসর র্যালিটি শুরু হয়। এরপর র্যালিটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানসহ জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com