মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম ::
র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ট্রাম্পের সামনে উভয় সংকট গুগল ক্রোমে ‘জিরো ডে অ্যালার্ট’ ঈদে দীপ্ত প্লেতে নতুন সংযোজন ১ থেকে ৩ মিনিটের নাটক লাইলাতুল কদর উম্মতে মুহাম্মাদির মর্যাদার প্রতীক একেকটি খাল, একেকটির গ্রামের প্রাণ-আমান উল্লাহ আমান খাল খননে দেশের কৃষি শস্যপণ্য উৎপাদনে বিরাট ভূমিকা পালন করে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর এমপি কালীগঞ্জ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল

‘চামচা পুঁজিবাদ’ ভেঙে সংস্কার করতে হবে: দেবপ্রিয় ভট্টাচার্য

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

ব্যবসায়ী, আমলা ও রাজনীতিবিদদের সমন্বয়ে অতীতে দেশে একটি গোষ্ঠীতন্ত্র (অলিগার্ক) তৈরি হয়েছিল। এই অর্থনৈতিক ব্যবস্থাকে আমরা বলি ‘চামচা পুঁজিবাদ’। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এখানে ‘চোরতন্ত্র’ প্রতিষ্ঠিত হয়েছিল। সংস্কারের মাধ্যমে এই চোরতন্ত্র ভাঙতে হবে।
বুধবার (১৯ নভেম্বর) বরিশালে আয়োজিত নাগরিক সংলাপে এসব কথা বলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাধারণ মানুষের প্রত্যাশা ও তা পূরণের পদ্ধতি নিয়ে একটি হোটেলে এই সংলাপের আয়োজন করা হয়। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এমন ব্যবস্থা নিতে হবে, যাতে কেউ পেছনে পড়ে না থাকে। কারণ, কাউকে পেছনে ফেলে রাখলে সে-ও সমাজকে পেছনে টেনে ধরবে।’ তিনি বলেন, নির্বাচনের কোনো অনিশ্চয়তা দেখছি না, নির্বাচন ক্রমান্বয়ে অনিবার্য ঘটনায় পরিণত হচ্ছে। আমরা নির্বাচনকে একটি সুযোগ হিসেবে দেখতে চাই। এর লক্ষ্যে সংস্কারের ধারা অব্যাহত থাকুক।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে হবে এবং নেতাদের মানুষের কথা শুনতে হবে। আঞ্চলিক সমস্যাগুলো যেন রাজনৈতিক দলগুলোর ইশতেহারে স্থান পায়, সে জন্যই এই সংলাপের আয়োজন। মতবিনিময় সভায় বিএনপি, জামায়াতে ইসলামী, বাসদ, এনসিপি, গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com