মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম ::
র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ট্রাম্পের সামনে উভয় সংকট গুগল ক্রোমে ‘জিরো ডে অ্যালার্ট’ ঈদে দীপ্ত প্লেতে নতুন সংযোজন ১ থেকে ৩ মিনিটের নাটক লাইলাতুল কদর উম্মতে মুহাম্মাদির মর্যাদার প্রতীক একেকটি খাল, একেকটির গ্রামের প্রাণ-আমান উল্লাহ আমান খাল খননে দেশের কৃষি শস্যপণ্য উৎপাদনে বিরাট ভূমিকা পালন করে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর এমপি কালীগঞ্জ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল

সংসদ নির্বাচনের তফসিল সংশোধন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

আপিলের সময়সীমা দুই দিন কমানোর পাশাপাশি আপিল নিষ্পত্তির সময় দুই দিন বাড়িয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর সংশোধিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ৫ থেকে ১১ জানুয়ারি, ২০২৬ তারিখের পরিবর্তে আপিল করা যাবে ৫ থেকে ৯ই জানুয়ারি, ২০২৬ তারিখ পর্যন্ত। এছাড়া ১২ থেকে ১৮ই জানুয়ারি, ২০২৬ তারিখের পরিবর্তে আগামী ১০ থেকে ১৮ই জানুয়ারি, ২০২৬ তারিখ পর্যন্ত আপিল নিষ্পত্তি করা হবে।
সংশোধিত প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ১১ এর দফা (১) অনুসারে, বাংলাদেশ নির্বাচন কমিশন, জাতীয় সংসদ গঠন করার উদ্দেশ্যে প্রত্যেক নির্বাচনি এলাকা থেকে একজন সদস্য নির্বাচনের জন্য সময়সূচি ঘোষণা সম্বলিত ১১ ডিসেম্বর, ২০২৫ তারিখে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত প্রজ্ঞাপনে নিম্নোক্ত সংশোধনী আনা হলো।
(১) গেজেটের ১৩ হাজার ৩০৫ পৃষ্ঠায় দ্বিতীয় ও তৃতীয় লাইনে উল্লিখিত ‘সংবিধানের ১২৩ অনুচ্ছেদের অধীন’ শব্দ, চিহ্নসমূহ বিলুপ্ত হবে।
(২) গেজেটের ১৩ হাজার ৩০৫ পৃষ্ঠায় মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখের বিপরীতে উল্লিখিত ‘২১-২৭ পৌষ ১৪৩২, ৫-১১ জানুয়ারি ২০২৬, সোমবার-রোববার’ শব্দ, চিহ্নসমূহের পরিবর্তে ‘২১-২৫ পৌষ ১৪৩২, ৫-৯ জানুয়ারি ২০২৬, সোমবার-শুক্রবার’ শব্দ, চিহ্নসমূহ প্রতিস্থাপিত হবে।
(৩) গেজেটের ১৩ হাজার ৩০৬ পৃষ্ঠায় আপিল নিষ্পত্তির তারিখের বিপরীতে উল্লিখিত ‘২৮ পৌষ-৪ মাঘ ১৪৩২, ১২-১৮ জানুয়ারি ২০২৬, সোমবার-রোববার’ শব্দ, চিহ্নসমূহের পরিবর্তে ‘২৬ পৌষ-৪ মাঘ ১৪৩৯, ১০-১৮ জানুয়ারি ২০২৬, শনিবার-রোববার’ শব্দ, চিহ্নসমূহ প্রতিস্থাপিত হবে।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ঘোষিত তফসিল অনুযায়ী, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৯ ডিসেম্বর। পাশাপাশি ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে।
এছাড়া সংশোধিত সময় অনুযায়ী রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিলের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৯ জানুয়ারি, ২০২৬। পাশাপাশি ১০ থেকে ১৮ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত আপিল নিষ্পত্তি করা হবে। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি, ২০২৬।
অন্যদিকে রিটার্নিং অফিসার কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। পাশাপাশি নির্বাচনি প্রচার-প্রচারণা চলবে ২২ জানুয়ারি থেকে ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত (১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা)।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com