মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম ::
র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ট্রাম্পের সামনে উভয় সংকট গুগল ক্রোমে ‘জিরো ডে অ্যালার্ট’ ঈদে দীপ্ত প্লেতে নতুন সংযোজন ১ থেকে ৩ মিনিটের নাটক লাইলাতুল কদর উম্মতে মুহাম্মাদির মর্যাদার প্রতীক একেকটি খাল, একেকটির গ্রামের প্রাণ-আমান উল্লাহ আমান খাল খননে দেশের কৃষি শস্যপণ্য উৎপাদনে বিরাট ভূমিকা পালন করে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর এমপি কালীগঞ্জ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল

সরিষাবাড়ী থানা পুলিশের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল

জহুরুল ইসলাম (সরিষাবাড়ী) জামালপুর
  • আপডেট সময় রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

জামালপুরে সরিষাবাড়ী থানা পুলিশের আয়োজনে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ‘ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনাল। ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই প্রতিযোগিতায় ১৬টি দলের হাড্ডাহাড্ডি লড়াই শেষে ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় আলফা-টু বনাম এমআরসি। ২৪ জানুয়ারি ২০২৬, শনিবার অনুষ্ঠিত ফাইনাল খেলাটি ছিল দর্শক ও খেলোয়াড়দের জন্য দারুণ উপভোগ্য। মাওলানা শামসুল হকের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে ফাইনাল খেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ বাচ্চু মিয়ার সুচারু পরিকল্পনা ও আয়োজনে টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক। তিনি চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন। চ্যাম্পিয়ন ট্রফি প্রদানের সময় তিনি খেলাধুলার মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যকার সুসম্পর্ক বৃদ্ধি এবং শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাসনিমুজ্জামান। তিনি রানার্স আপ দলের ট্রফি প্রদান করেন।এ সময় তিনি বলেন, নিয়মিত খেলাধুলা তরুণ সমাজকে শৃঙ্খলাবোধ ও ইতিবাচক মানসিকতায় গড়ে তোলে। পুলিশের এমন ক্রীড়া উদ্যোগ সমাজে ভালো প্রভাব ফেলছে। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহেল মাহমুদ (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। নক আউট পদ্ধতিতে আয়োজিত এই টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নেয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় জয়ী দল আলফা-২ হাতে চ্যাম্পিয়ন কাপ এবং পরাজিত দল এনআরসি হাতে রানার্স আপ কাপ তুলে দেওয়া হয়। টুর্নামেন্ট জুড়ে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করায় ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ ট্রফি প্রদান করেন সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ বাচ্চু মিয়া। এ সময় তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে শারীরিক সক্ষমতার পাশাপাশি শৃঙ্খলা ও সৌহার্দ্যবোধ গড়ে ওঠে। ভবিষ্যতেও এমন ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে। উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে পুলিশের এ ধরনের সামাজিক ও ক্রীড়ামূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও প্রগতি ও শৃঙ্খলার ধারা অব্যাহত রাখতে খেলাধুলার আয়োজনের প্রতি গুরুত্বারোপ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com