মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম ::
র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ট্রাম্পের সামনে উভয় সংকট গুগল ক্রোমে ‘জিরো ডে অ্যালার্ট’ ঈদে দীপ্ত প্লেতে নতুন সংযোজন ১ থেকে ৩ মিনিটের নাটক লাইলাতুল কদর উম্মতে মুহাম্মাদির মর্যাদার প্রতীক একেকটি খাল, একেকটির গ্রামের প্রাণ-আমান উল্লাহ আমান খাল খননে দেশের কৃষি শস্যপণ্য উৎপাদনে বিরাট ভূমিকা পালন করে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর এমপি কালীগঞ্জ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল

আমি ২ বছর ধরে নির্যাতনের শিকার: ফারিন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

চিত্রনায়িকা ফারিন খান চলচ্চিত্রের পাশাপাশি ছোটপর্দায়ও নিয়মিত অভিনয় করছেন। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একাধিক পোস্ট ঘিরে নতুন করে আলোচনায় উঠে এসেছেন। ফেসবুকে ধারাবাহিক পোস্টে এ অভিনেত্রী দাবি করেছেন, গত দুই বছর ধরে একজন প্রভাবশালী ব্যক্তির দ্বারা মানসিক নির্যাতন ও প্রতারণার শিকার হয়েছেন তিনি।
যদিও সরাসরি কারো নাম উল্লেখ করেননি ফারিন। তবে এটুকু স্পষ্ট করেছেন, ওই ব্যক্তি মিডিয়ারই একজন প্রভাবশালী কর্মী। এমনকি, আগামী ১৫ ফেব্রুয়ারি সবকিছু প্রকাশ্যে আনবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন এই অভিনেত্রী।
গত ৩১ জানুয়ারি, রাত ২টা ১৭ মিনিটে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে ফারিন লেখেন, “বিগত ২ বছর যাবত মানসিক শক্তি হারিয়ে ফেলেছি, অনেক নির্যাতিত হচ্ছি আমি। আগামী ১৫ তারিখ সব প্রকাশ্যে নিয়ে আসব ইনশাআল্লাহ।”
বিষয়টি নিয়ে বহুবার কথা বলতে চাইলেও নানা কারণে প্রকাশ করতে পারেননি ফারিন। এরপর বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোররাতে দেওয়া আরেকটি পোস্টে ধর্মের দোহাই দিয়ে প্রতারণাকারীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ফারিন। সেখানে তিনি প্রশ্ন তুলেন, “জুলুম, অত্যাচার, মিথ্যাচার, প্রতারণা কি বড় পাপ, নাকি বিশ্বাস করা ও ভালোবাসা বড় পাপ? হজ-নামাজ করে জুলুম-প্রতারণা কি বেশি হারাম?”
তার কথায় ইঙ্গিত মিলেছে, ধর্মীয় পরিচয়ের আড়ালে থাকা কোনো ব্যক্তি তাকে দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত করে রেখেছেন। এদিকে, একই দিন বিকেলে দেওয়া সর্বশেষ পোস্টে ফারিন আরো একধাপ এগিয়ে যান। এবার তিনি সরাসরি উল্লেখ করেন, তার ওপর নির্যাতনকারী ব্যক্তি একজন মিডিয়াকর্মী। পোস্টে তিনি লেখেন, “একজন মিডিয়াকর্মী হয়ে সে যে কত বড় জালেম, তার প্রমাণ দিতে চাই ১৫ তারিখ।” ফারিনের এমন বিস্ফোরক মন্তব্যে শোবিজ অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা। কে সেই অভিযুক্ত ব্যক্তি, তা জানতে এখন অপেক্ষায় ভক্ত-অনুরাগী ও নেটিজেনরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com