শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম ::
দেশের উন্নয়নে কাজ করলে সরকারকে সহযোগিতা, অন্যায় হলে আন্দোলন-ড. ছামিউল হক ফারুকী আগৈলঝাড়ায় প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সাংবাদিক সংগঠন নড়াগাতী রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ জিহাদুল ইসলাম সভাপতি, সাধারণ সম্পাদক জুয়েল রানা মধুপুরে মন্ত্রী স্বপন ফকিরের পরামর্শে উপজাতি শিবলীমাংসাং এর পুনর্বাসন নগরকান্দা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল নবীনগরে সাবেক এমপির মৃত্যু বার্ষিকী, দোয়া ও ইফতার মাহফিল লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্য আটক মধুপুর থানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিসিডিবি সিপিআরপির সহযোগিতায় র‌্যালি ও আলোচনা সভা

চোখধাঁধানো আয়োজনে সাউথ এশিয়ান স্কলার্স স্কুল অ্যান্ড কলেজ

শাহ বুলবুল:
  • আপডেট সময় সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

চোখধাঁধানো আয়োজন আর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো রাজধানীর মিরপুরে অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সাউথ এশিয়ান স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৬। দিনটি ছিলো সাউথ এশিয়ানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং কর্মকর্তা ও কর্মচারীদের জন্য অনাবিল আনন্দ আর উৎসবে মেতে ওঠার একটি বিশেষ দিন। গত ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথ এশিয়ান স্কলার্স স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ কর্নেল ড. মো. শাহাদাৎ হোসেন সিকদার (অব.)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালক মো. ওয়াদুদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক নূর ই আলম আজাদ, জাকিয়া ইসলাম, শিক্ষানুরাগী বেগম রোকেয়া, হুরিয়া জামিল এবং সাউথ এশিয়ানের সাবেক সিনিয়র শিক্ষিকা খাদিজা সুলতানা।
আনন্দঘন দিনটির শুরু করা হয় পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, জাতীয় পতাকা উত্তোলন এবং সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। মাঘের শিশির ভেজা সকালে কোমলমতি ছাত্রছাত্রীদের দৃষ্টিনন্দন প্যারেড ডিসপ্লে মুগ্ধ করে উপস্থিত সকলকে। জ্ঞান ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা, দৌড়, আদিবাসী নৃত্য এবং বাস্তব প্রেক্ষাপট বিবেচনায় শিশুদের যেমন খুশি তেমন সাজো পর্ব ছিলো মনে রাখার মতোই। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক এবং অভিভাবকদের প্রতিযোগিতায় অংশগ্রহণ বিশেষ দিনটিকে করে তোলে আরও বেশি উৎসবমুখর। অনুষ্ঠানের শেষাংশে ছিলো মনোজ্ঞ পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এ পর্বে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ। মূলত: এভাবেই ঐক্যবদ্ধ, দেশপ্রেম, মানবিক মানুষ গড়ার আহবান জানিয়ে একটি অনবদ্য উৎসবমুখর দিন উদযাপন করে সাউথ এশিয়ান স্কলার্স স্কুল অ্যান্ড কলেজ পরিবার।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com