শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম ::
দেশের উন্নয়নে কাজ করলে সরকারকে সহযোগিতা, অন্যায় হলে আন্দোলন-ড. ছামিউল হক ফারুকী আগৈলঝাড়ায় প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সাংবাদিক সংগঠন নড়াগাতী রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ জিহাদুল ইসলাম সভাপতি, সাধারণ সম্পাদক জুয়েল রানা মধুপুরে মন্ত্রী স্বপন ফকিরের পরামর্শে উপজাতি শিবলীমাংসাং এর পুনর্বাসন নগরকান্দা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল নবীনগরে সাবেক এমপির মৃত্যু বার্ষিকী, দোয়া ও ইফতার মাহফিল লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্য আটক মধুপুর থানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিসিডিবি সিপিআরপির সহযোগিতায় র‌্যালি ও আলোচনা সভা

ভুটান দিয়েই শুরু হতে পারে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর

খবরপত্র ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফরে কোন দেশটি বেছে নেবেন। এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। প্রতিবেশী ভারত, পাকিস্তান, চীনসহ পৃথিবীর অনেক দেশই তাকে আমন্ত্রণ জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ইতিমধ্যই বিষয়টি নিয়ে কাজ শুরু করেছেন। তবে কোনো সিদ্ধান্ত হয়নি। ওয়াকিবহাল কূটনীতিকরা বলছেন, সম্ভবত প্রধানমন্ত্রী সফর শুরু করতে পারেন ভুটান দিয়ে। এরপর সার্কভুক্ত দেশগুলো সফরের চিন্তাভাবনা করা হচ্ছে। স্মরণ করা যায় যে, ভুটানই প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। ভূ-রাজনৈতিক কারণে প্রধানমন্ত্রী প্রথম কোন দেশটি সফর করবেন তাও বিবেচনায় রাখা হচ্ছে। এ জন্যই হয়তো ভুটানকে বেছে নেয়া হচ্ছে প্রথমে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com