মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম ::
র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ট্রাম্পের সামনে উভয় সংকট গুগল ক্রোমে ‘জিরো ডে অ্যালার্ট’ ঈদে দীপ্ত প্লেতে নতুন সংযোজন ১ থেকে ৩ মিনিটের নাটক লাইলাতুল কদর উম্মতে মুহাম্মাদির মর্যাদার প্রতীক একেকটি খাল, একেকটির গ্রামের প্রাণ-আমান উল্লাহ আমান খাল খননে দেশের কৃষি শস্যপণ্য উৎপাদনে বিরাট ভূমিকা পালন করে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর এমপি কালীগঞ্জ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল

মোংলায় লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় ৭ দোকানীকে ৩১ হাজার টাকা জরিমানা

মোংলা প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ৪ মার্চ, ২০২৬

মোংলায় দোকানে লাইসেন্স ও মুল্য তালিকা না থাকায় ৭ দোকানীকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে পৌর শহরের প্রধান বাজারে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ। এ সময় ফলের দোকানগুলোতে কৃষি বিপণন লাইসেন্স না থাকায় এবং দোকানে মূল্য তালিকায় তিনি ৬ ফলের দোকানীকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া শুধু লাইসেন্স না থাকায় এক মাছের আড়ৎদারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে আরো উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুস সালাম তরফদার। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ বলেন, আমরা দেখে আসছি রমজান আসলেই দ্রব্যমূল্য বেড়ে যায়। সাধারণ মানুষের নাগালের বাহিরে চলে যায়। এটা যেন না হয়। ন্যার্য মূল্যে যাতে পণ্য ক্রয়-বিক্রয় হয় সেজন্যই এই অভিযান চালানো হয়। এবং বাজারের সকল ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com