মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ট্রাম্পের সামনে উভয় সংকট গুগল ক্রোমে ‘জিরো ডে অ্যালার্ট’ ঈদে দীপ্ত প্লেতে নতুন সংযোজন ১ থেকে ৩ মিনিটের নাটক লাইলাতুল কদর উম্মতে মুহাম্মাদির মর্যাদার প্রতীক একেকটি খাল, একেকটির গ্রামের প্রাণ-আমান উল্লাহ আমান খাল খননে দেশের কৃষি শস্যপণ্য উৎপাদনে বিরাট ভূমিকা পালন করে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর এমপি কালীগঞ্জ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল

প্রতিশোধের আগুনে জ্বলছে ‘ধুরন্ধর ২’

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৭ মার্চ, ২০২৬

অবশেষে প্রতীক্ষার অবসান। প্রকাশ্যে এলো বহুল আলোচিত সিনেমা ‘ধুরন্ধর ২’-এর প্রচার-ঝলক। আর সেই ঝলক প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।
প্রচার-ঝলকেই স্পষ্ট ইঙ্গিত মিলেছে-এই পর্বে অ্যাকশন, সংঘর্ষ ও রক্তারক্তির মাত্রা আগের চেয়ে অনেক বেশি। ছবির নামেই যখন ‘প্রতিশোধ’, তখন গল্পে সহিংসতার মাত্রা বাড়বে-এমন আভাস আগেই দিয়েছিলেন নির্মাতারা। তবে অনেকের মতে, প্রথম ছবিতে যেখানে অক্ষয় খন্না-র চরিত্র ছিল কেন্দ্রীয়, সেখানে দ্বিতীয় পর্বে পুরো ঝলকজুড়ে দাপট দেখা গেছে রণবীর সিংয়ের।
ছবিতে রণবীরের চরিত্র জসকিরত সিংহ রঙ্গি থেকে কীভাবে ‘হমজা’ হয়ে ওঠে, সেই গল্পই তুলে ধরা হবে। প্রথম ছবিতে অক্ষয় খন্না অভিনীত রহমান বালোচকে হত্যার পর দ্বিতীয় পর্বে ‘শের-এ-বালোচ’ হিসেবে আবির্ভূত হবে রণবীরের হমজা। লিয়ারি এলাকায় আধিপত্য বিস্তারের পথে আরও হিংস্র রূপে দেখা যাবে তাকে।
প্রচার-ঝলকে আরও দেখা গেছে আর মাধবন, সঞ্জয় দত্ত, সারা অর্জুন ও রাকেশ বেদীসহ প্রথম ছবির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ চরিত্রকে। ছবিটি পরিচালনা করেছেন আদিত্য ধর। আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ধুরন্ধর ২’। এর আগে গত ডিসেম্বরে মুক্তি পাওয়া সিরিজটির প্রথম সিনেমা ধুরন্ধর বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল, যদিও তা নিয়ে বিতর্কও কম হয়নি।
ঝলক প্রকাশের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সেটি শেয়ার করে রণবীর লিখেছেন, ‘বলেছিলাম, এবার বিষয়টা ব্যক্তিগত।’ এখন দেখার বিষয়- প্রথম ছবির সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারে কি না ‘ধুরন্ধর ২’।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com