মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম ::
র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ট্রাম্পের সামনে উভয় সংকট গুগল ক্রোমে ‘জিরো ডে অ্যালার্ট’ ঈদে দীপ্ত প্লেতে নতুন সংযোজন ১ থেকে ৩ মিনিটের নাটক লাইলাতুল কদর উম্মতে মুহাম্মাদির মর্যাদার প্রতীক একেকটি খাল, একেকটির গ্রামের প্রাণ-আমান উল্লাহ আমান খাল খননে দেশের কৃষি শস্যপণ্য উৎপাদনে বিরাট ভূমিকা পালন করে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর এমপি কালীগঞ্জ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল

বালিয়াকান্দিতে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা

জাকির হোসেন (বালিয়াকান্দি) রাজবাড়ী
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পূর্বমোকুড়ী এলাকায় কৃষকদের আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের ফসল চাষে উদ্বুদ্ধ করতে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বালিয়াকান্দি কার্যালয়ের আয়োজনে ২০২৫–২০২৬ অর্থবছরে মসলা জাতীয় ফসলের উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা ট্রেনিং অফিসার মো. গোলাম রসুল এবং রাজবাড়ী জেলা বীজ প্রত্যয়ন অফিসার মো. যাহিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ। এ সময় কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত কৃষকদের মাঝে মসলা জাতীয় ফসলের উন্নত জাত, আধুনিক চাষাবাদ পদ্ধতি, রোগবালাই দমন ও উৎপাদন বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন কারিগরি দিকনির্দেশনা প্রদান করা হয়। মাঠ দিবসে অংশগ্রহণকারী কৃষকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে তারা নতুন প্রযুক্তি ও আধুনিক কৃষি পদ্ধতি সম্পর্কে জানতে পারছেন, যা ভবিষ্যতে ফসলের উৎপাদন বাড়াতে সহায়ক হবে। বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব এবং এর ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে আরও লাভবান হতে পারবেন। অনুষ্ঠানটি বাস্তবায়ন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বালিয়াকান্দি, রাজবাড়ী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com