মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম ::
র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ট্রাম্পের সামনে উভয় সংকট গুগল ক্রোমে ‘জিরো ডে অ্যালার্ট’ ঈদে দীপ্ত প্লেতে নতুন সংযোজন ১ থেকে ৩ মিনিটের নাটক লাইলাতুল কদর উম্মতে মুহাম্মাদির মর্যাদার প্রতীক একেকটি খাল, একেকটির গ্রামের প্রাণ-আমান উল্লাহ আমান খাল খননে দেশের কৃষি শস্যপণ্য উৎপাদনে বিরাট ভূমিকা পালন করে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর এমপি কালীগঞ্জ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল

উলিপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

কুড়িগ্রামের উলিপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা সোলায়মান আলী, আফতাব উদ্দিন মন্ডল, মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. হারুন অর রশিদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতেমা তোগদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ ওবায়দুর রহমান বুলবুল, এরশাদুল হাবীব নয়ন, পৌর বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খাইরুল ইসলাম, মহিলা দলের সভানেত্রী রিনা বেগম, উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষন সেনগুপ্ত প্রমুখ। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান ২৫ মার্চ গণহত্যা দিবস পালন, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com