রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

মধুপুর থানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

আব্দুল জলিল (মধুপুর) টাঙ্গাইল
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

টাঙ্গাইলের মধুপুর থানার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) মধুপুর থানার আয়োজনে থানা প্রাঙ্গনে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মধুপুর থানা অফিসার ইনচার্জ মো.জাফর ইকবাল এর সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন, টাঙ্গাইল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) মোহাম্মদ আরিফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন। ইফতার মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ওসি তদন্ত মোহাম্মদ আনোয়ার হোসেন। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি এম, রতন হায়দার, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স, জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা পেশাজীবী বিষয়ক সম্পাদক মধুপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোন্তাজ আলী। মধুপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রিজোয়ানউল্লাহ খান, সমাজসেবা অফিসার মো. মোস্তফা হোসাইন। উক্ত ইফতার মাহফিলে মধুপুর থানার অন্যান্য কর্মকর্তা, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, মধুপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সহ-সভাপতি আঃ হামিদ, সহ-সভাপতি মেজবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক নাজমুছ সাদাৎ নোমান সহ অন্যান্য সদস্য গণ উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com