মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম ::
র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ট্রাম্পের সামনে উভয় সংকট গুগল ক্রোমে ‘জিরো ডে অ্যালার্ট’ ঈদে দীপ্ত প্লেতে নতুন সংযোজন ১ থেকে ৩ মিনিটের নাটক লাইলাতুল কদর উম্মতে মুহাম্মাদির মর্যাদার প্রতীক একেকটি খাল, একেকটির গ্রামের প্রাণ-আমান উল্লাহ আমান খাল খননে দেশের কৃষি শস্যপণ্য উৎপাদনে বিরাট ভূমিকা পালন করে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর এমপি কালীগঞ্জ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল

শাকিব খানের নতুন সিনেমায় নায়িকা সাবিলা নূর

বিনোদন:
  • আপডেট সময় শনিবার, ১৪ মার্চ, ২০২৬

ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। বড়পর্দায় তার সঙ্গে আবারও জুটি বাঁধতে যাচ্ছেন সাবিলা নূর। নতুন সিনেমা ‘রকস্টার’-এ এই অভিনেত্রীর নায়িকা হিসেবে চূড়ান্ত হওয়ার খবর মিলেছে। এটির প্রযোজনা প্রতিষ্ঠানের একাধিক ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, প্রথমে নতুন কোনো মুখ নেওয়ার পরিকল্পনা থাকলেও সময়ের সীমাবদ্ধতার কারণে ঝুঁকি নেওয়া হয়নি। শেষ মুহূর্তে গত বুধবার সাবিলাকেই চূড়ান্ত করা হয়। এর আগে শাকিব খানের সঙ্গে ‘তা-ব’ সিনেমায় অভিনয় করেছেন সাবিলা নূর। এবার ‘রকস্টার’-এ দ্বিতীয়বার জুটি হচ্ছেন তারা।
জানা গেছে, সিনেমাটি হবে সম্পূর্ণ রোমান্টিক মিউজিক্যাল ঘরানার। অ্যাকশন থাকবে না বললেই চলে। শুটিং শুরু হবে আগামী ২২ মার্চ মালয়েশিয়ায়, চলবে ২৭ মার্চ পর্যন্ত। এরপর ঢাকায় ২ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত টানা শুটিং অনুষ্ঠিত হবে।
আজমান রুশো পরিচালিত এই সিনেমায় শাকিব খান, সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলাসহ আরও অনেকেই অভিনয় করবেন। সবকিছু ঠিক থাকলে ‘রকস্টার’ মুক্তি পাবে আগামী ঈদুল আজহায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com