শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

নাতিদের নিয়ে বাংলাদেশের খেলা দেখতে এলেন মির্জা ফখরুল

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৪ মার্চ, ২০২৬

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। এই ম্যাচ দেখতে স্টেডিয়ামে এসেছেন বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার ও সমবায় উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুর আড়াইটা নাগাদ নাতিদের নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করেন তিনি।
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। তবে আজ (শুক্রবার) দ্বিতীয় ম্যাচের শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের জন্য। টস হেরে ব্যাটিং করতে নামা পাকিস্তানের দুই ওপেনার ঝড়ো শুরু করেছেন।
শুক্রবার হওয়ায় জুমার নামাজ পড়ে স্টেডিয়ামে আসেন মির্জা ফখরুল। এ সময় সঙ্গে ছিলেন তার দুই নাতি। স্টেডিয়ামে ঢোকার পর তাকে অভ্যর্থনা জানান বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।
এরপর সরকারের এই প্রভাবশালী মন্ত্রীকে প্রেসিডেন্ট বক্সে নিয়ে যান বিসিবি কর্তারা। সেখানে বসে খেলা উপভোগ করছেন বিএনপি মহাসচিব।
এর আগে গত বুধবার সিরিজের প্রথম ওয়ানডে মিরপুরে খেলা দেখতে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। সেদিন পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দাপুটে জয় মাঠে বসে উপভোগ করেন তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com