মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম ::
র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ট্রাম্পের সামনে উভয় সংকট গুগল ক্রোমে ‘জিরো ডে অ্যালার্ট’ ঈদে দীপ্ত প্লেতে নতুন সংযোজন ১ থেকে ৩ মিনিটের নাটক লাইলাতুল কদর উম্মতে মুহাম্মাদির মর্যাদার প্রতীক একেকটি খাল, একেকটির গ্রামের প্রাণ-আমান উল্লাহ আমান খাল খননে দেশের কৃষি শস্যপণ্য উৎপাদনে বিরাট ভূমিকা পালন করে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর এমপি কালীগঞ্জ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল

মনোনয়ন পেয়েও ট্রাম্পের নিষেধাজ্ঞায় বঞ্চিত ফিলিস্তিনি অভিনেতা

বিনোদন:
  • আপডেট সময় শনিবার, ১৪ মার্চ, ২০২৬

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন অস্কার। সেখানে ফিলিস্তিনি অভিনেতা মোতাজ মালহিস অভিনয় করা সিনেমা পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। তবে অংশ নেওয়ার সুযোগ পেয়েও শেষ পর্যন্ত সেখানে উপস্থিত থাকতে পারছেন না তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাননি মোতাজ মালহিস।
তার অভিনীত সিনেমা ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ এবারের অস্কারের ৯৮তম আসরে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে মনোনয়ন পেয়েছে। নিষেধাজ্ঞার কারণে এই গুরুত্বপূর্ণ আয়োজনে উপস্থিত থাকার সুযোগ হারাতে হয়েছে তাকে।
গত শুক্রবার নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেন এই অভিনেতা। এক পোস্টে তিনি লিখেছেন, ফিলিস্তিনি নাগরিক হওয়ার কারণে তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। অস্কারের মতো একটি বড় আয়োজনের অংশ হতে না পারা তার জন্য অত্যন্ত কষ্টের বলে জানান তিনি।
২০২৪ সালে গাজায় ইসরায়েলি হামলায় নিহত পাঁচ বছর বয়সী ফিলিস্তিনি শিশু হিন্দ রজবকে ঘিরে নির্মিত হয়েছে সিনেমাটি। গল্পে মোতাজ মালহিস অভিনয় করেছেন একজন কল সেন্টার অপারেটরের চরিত্রে। তিনি বিপদের মুখে পড়া শিশুটিকে উদ্ধারে সহায়তার চেষ্টা করেন।
মূলত গত বছরের ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনি কর্তৃপক্ষের ইস্যু করা ভ্রমণ নথি ব্যবহারকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেন। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের ওপর এই বিধিনিষেধ কার্যকর করা হয়।
এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর এই অভিনেতার ভিসা সংক্রান্ত বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, দ্য ভয়েস অব হিন্দ রজব সিনেমাটি একটি বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত। ২০২৪ সালে গাজায় ইসরায়েলি হামলায় হিন্দ রজবসহ তার পরিবারের পাঁচ সদস্য এবং তাকে উদ্ধারে যাওয়া দুই অ্যাম্বুলেন্স কর্মী নিহত হন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com