মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম ::
র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ট্রাম্পের সামনে উভয় সংকট গুগল ক্রোমে ‘জিরো ডে অ্যালার্ট’ ঈদে দীপ্ত প্লেতে নতুন সংযোজন ১ থেকে ৩ মিনিটের নাটক লাইলাতুল কদর উম্মতে মুহাম্মাদির মর্যাদার প্রতীক একেকটি খাল, একেকটির গ্রামের প্রাণ-আমান উল্লাহ আমান খাল খননে দেশের কৃষি শস্যপণ্য উৎপাদনে বিরাট ভূমিকা পালন করে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর এমপি কালীগঞ্জ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল

জামালপুর পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ

আবুল কাশেম জামালপুর
  • আপডেট সময় শনিবার, ১৪ মার্চ, ২০২৬

জামালপুর পৌরসভা পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ কার্যক্রম শুরু করেছে। মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে নি¤œআয়ের মানুষজন ঈদ উদযাপন করতে পারেন। শনিবার (১৪ মার্চ ২০২৬) সকালে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন পৌর প্রশাসক মৌসুমী খানম। এসময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান। তারা জানান, আগামী ১৪, ১৫ ও ১৬ মার্চ তিন দিনব্যাপী চাল বিতরণ করা হবে। এই মানবিক সহায়তা কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের ঈদ উদযাপন আরও আনন্দময় ও স্বস্তিদায়ক হবে। কর্মসূচিতে স্থানীয় কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com