মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম ::
র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ট্রাম্পের সামনে উভয় সংকট গুগল ক্রোমে ‘জিরো ডে অ্যালার্ট’ ঈদে দীপ্ত প্লেতে নতুন সংযোজন ১ থেকে ৩ মিনিটের নাটক লাইলাতুল কদর উম্মতে মুহাম্মাদির মর্যাদার প্রতীক একেকটি খাল, একেকটির গ্রামের প্রাণ-আমান উল্লাহ আমান খাল খননে দেশের কৃষি শস্যপণ্য উৎপাদনে বিরাট ভূমিকা পালন করে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর এমপি কালীগঞ্জ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল

আমি এমন চাঁদপুরের স্বপ্ন দেখি যেখানে দুর্নীতি, মাদক কিংবা সন্ত্রাস থাকবে না-সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মোশাররফ হোসেন

কামরুল ইসলাম চাঁদপুর
  • আপডেট সময় শনিবার, ১৪ মার্চ, ২০২৬

ক্রাউন সিমেন্টের এক্সক্লুসিভ ডিলার মেসার্স মোশারফ হোসেন-এর আয়োজনে চাঁদপুরে ক্রাউন সিমেন্টের ব্যবসায়ী এবং ইঞ্জিনিয়ারদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে শহরের কোড়ালিয়া এলাকার ফজলুর রহমান হাওলাদার বাড়ির জাহেদা মঞ্জিলে এ আয়োজন করা। ইফতার মাহফিলে ক্রাউন সিমেন্টের ব্যবসায়ী, ইঞ্জিনিয়ার, কোম্পানির প্রতিনিধি ও সুধীজনরা অংশগ্রহণ করেন। ইফতার পূর্বক আমন্ত্রিত অতিথিদের রমজানের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, ক্রাউন সিমেন্টের এক্সক্লুসিভ ডিলার, চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং চাঁদপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন। তিনি বলেন, পবিত্র রমজান আমাদের সংযম, সহমর্মিতা ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার শিক্ষা দেয়। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও পারস্পরিক আস্থা, সততা ও সহযোগিতার মাধ্যমে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলা সম্ভব। আমি ক্রাউন সিমেন্টের সঙ্গে সংশ্লিষ্ট সকল ব্যবসায়ী ও প্রকৌশলীদের সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই। পাশাপাশি ভবিষ্যতেও এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করছি। তিনি আসন্ন চাঁদপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী হিসেবে উপস্থিত সকলের কাছে দোয়া কামনা করে বলেন, আমি ছাত্র জীবন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে চাঁদপুরে বিএনপির নেতাকর্মীদের সাথে রাজপথে ছিলাম। পাশাপাশি আমার পরিশ্রমের অর্থ দিয়ে সাধ্যমত চাঁদপুর পৌর এলাকার অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমি এমন একটি চাঁদপুর পৌরসভার স্বপ্ন দেখি, যেখানে উন্নয়নের পাশাপাশি নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে। যেখানে অর্থের অভাবে কেউ অভুক্ত থাকবে না, কারো লেখাপড়া বন্ধ হবে না। যে চাঁদপুর হবে সত্যিকার অর্থে দুর্নীতি, মাদক ও সন্ত্রাস মুক্ত। আশা করছি আমার দল, বিগত রাজনৈতিক কর্মকা- বিবেচনা করে আমার প্রতি সুবিচার করবে। আমি আপনাদের সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করছি। অনুষ্ঠানের শেষপর্বে ক্রাউন সিমেন্টের ব্যবসায়ী, ইঞ্জিনিয়ারসহ সংশ্লিষ্ট সকলের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাওলাদার জামে মসজিদের খতিব মুফতি আশেক এলাহী। এ সময় ক্রাউন সিমেন্টের রিজওনাল হেড ও ম্যানেজার প্রণব সাহা, জোনাল ইনচার্জ সোলেমান মিয়া, সোহেল মিয়াসহ কোম্পানির অনন্য কর্মকর্তা ও টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ারা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com