মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম ::
র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ট্রাম্পের সামনে উভয় সংকট গুগল ক্রোমে ‘জিরো ডে অ্যালার্ট’ ঈদে দীপ্ত প্লেতে নতুন সংযোজন ১ থেকে ৩ মিনিটের নাটক লাইলাতুল কদর উম্মতে মুহাম্মাদির মর্যাদার প্রতীক একেকটি খাল, একেকটির গ্রামের প্রাণ-আমান উল্লাহ আমান খাল খননে দেশের কৃষি শস্যপণ্য উৎপাদনে বিরাট ভূমিকা পালন করে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর এমপি কালীগঞ্জ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল

লাকসামে তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় আলোচনা সভা দোয়া ও ইফতার

তমিজ উদ্দিন চুন্নু (লাকসাম) কুমিল্লা
  • আপডেট সময় রবিবার, ১৫ মার্চ, ২০২৬

কুমিল্লার মুদাফরগঞ্জের পাশাপুর আবুল কালাম হাইস্কুল মাঠে শনিবার (১৪ মার্চ) লাকসাম উপজেলা, লাকসাম পৌরসভা ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের-এর দীর্ঘায়ু ও সফলতা কামনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আবুল কালাম এমপি। এ সময় সংসদ সদস্য আবুল কালাম তার নির্বাচনী প্রতিশ্রুতির কথা উল্লেখ করে বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রথম পর্যায়ে আসন্ন ঈদুল ফিতরের আগেই একটি ‘পাইলট স্কিম’ চালু করা হবে। এর আওতায় প্রতিটি ইউনিয়নের জন্য ৩০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। ওই বরাদ্দ থেকে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় একটি করে মসজিদ, মন্দির ও বৌদ্ধবিহারের সংস্কারের জন্য সর্বনি¤œ ৩ লাখ টাকা থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত প্রদান করা হবে। পর্যায়ক্রমে সকল ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কারের জন্য বরাদ্দ দেওয়া হবে। তিনি আরও বলেন, সরকার প্রতিটি উপজেলার উন্নয়নের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। সেই হিসেবে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার জন্য মোট ২০০ কোটি টাকা উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, গণঅধিকার পরিষদের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com